ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১১:৫৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ১১:৫৩:৪৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত রোববার ১২ অক্টোবর রাতে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায়  পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক কালবেলা পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক বাদল হোসেনকে লাঞ্ছিত করা, 
শহরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং শান্তিপ্রিয় পীরগঞ্জকে অশান্ত করার পায়তারার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১০ টায় পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলুল কবির, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, জেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল শান্ত, নুর নবী রানা, মুজিবুর রহমান, বাদল হোসেন, সিহাব, সাকিব, ব্যবসায়ী সুলতান আলমগীর সহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুর রহমান মানিক।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের হাত থেকে মোবাইল ও প্রেসকার্ড কেড়ে নিয়ে শুধু একজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়নি এটি গণমাধ্যমের মর্যাদার ওপর আঘাত করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত মেনে নেওয়া হবে না। তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের এবং যারা শহরের বুকে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষের মনে ভয় সঞ্চার করেছে, তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান তারা।

যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাবে বলে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার