ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বজুড়ে জ্বালানি সংকট: দেশের মজুত নিয়ে যা বলছে বিপিসি বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত আমেরিকার ক্ষেপণাস্ত্র শর্তে ‘না’! যুদ্ধ বন্ধ করতে পাল্টা প্রস্তাব ইরানের ছোট গুনাহও ধ্বংসের কারণ ১৮ বছর আগের চুক্তি, ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান মার্কিন-ইজরায়েলি জাহাজ বাদে অন্যেরা হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে, তবে মানতে হবে শর্ত! নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান দেশে স্বর্ণের দামে ফের বড় পতন জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী শিশুদের ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তি ও স্বাস্থ্যখাতে জোর দেওয়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি নগরীতে বিপুল পরিমান গাঁজা-হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার খুশিকে ঘিরে জোর জল্পনা নাক-ঠোঁটের পর স্তনে সার্জারি ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু স্ত্রীর সঙ্গে বিরোধ, অভিমানে স্বামীর আত্মহত্যা শ্বশুরবাড়ীতে বউ নিতে এসে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু ২ ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

নিয়ামতপুরে ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১১:৪৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ১১:৪৫:০৭ অপরাহ্ন
নিয়ামতপুরে ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন নিয়ামতপুরে ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
নওগাঁর নিয়ামতপুরে এমপিওভুক্ত শিক্ষকদের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে এবং পুলিশ দ্বারা শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ ফটকের সামনে 'নিয়ামতপুর শিক্ষক সমিতি'র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষকরা পথসভা করেন। পথসভা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পথসভা ও মানববন্ধন কর্মসূচিতে উপজেলার মাধ্যমিক বিদ্যলয়, মহাবিদ্যালয় ও কারিগরি বিদ্যালয়ের  শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন আমইল এ.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ সোনার,  ভীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, সোগুনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজা প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তৃতায় বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য ভাতা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষক সমাজ দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। তারা অবিলম্বে ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতা বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি