ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১

মহানগরীর লক্ষীপুরে ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে দুই ইমারত শ্রমিকের মৃত্যু

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৬:৪৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৭:০৯:২৮ অপরাহ্ন
মহানগরীর লক্ষীপুরে ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে দুই ইমারত শ্রমিকের মৃত্যু মহানগরীর লক্ষীপুরে ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে দুই ইমারত শ্রমিকের মৃত্যু
রাজশাহী মহানগরীতে নির্মানাধীন ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে দুইজন ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ সময় স্থানীয়তা তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে প্রয়োজণীয় পরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। 

নিহত ইমারত শ্রমিকরা হলেন, সুমন (৩৫), তিনি নগরীর কর্ণহার থানার বেজোড়া এলাকার মোঃ সেরাজের ছেলে ও আনারুল (৩৫), তিনি একই থানার পাতাস মোন্না এলাকার মোঃ আব্দুল রাজ্জাক খোকার ছেলে।

এ ব্যপারে জানতে চাইলে ঠিকাদার মোঃ মিজানুর রহমান জানান, ভবনের ছাদ থেকে পড়ে দুইজন ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের লাশ রামেক হাসপাতাল মর্গে রয়েছে। থানা থেকে ক্লিয়ারেন্স দিলে নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

স্থানীয় বাসিন্দা জীবন জানায়, বিল্ডিং নির্মানে ব্যপক অনিয়ম রয়েছে। পাশের একটি বাড়ির জমিতে দুই ফিট ভবনের জায়গা ঢুকে গেছে। তিনি আরও বলেন, নির্মাণ শ্রমিকদের শরীরে কোন প্রকার সুরক্ষা পোশাক ছিল না। নিহত শ্রমিকদের পরিবারের সাথে মোটা অংকের অর্থের বিনিময়ে বিল্ডিং মালিকের মিমাংসার আলাপ-আলোচনা চলছে বলেও জানান তিনি।

তবে ভবনের মালিক ও শামসুজ্জামান তুহিন এবং রাজপাড়া থানার ওসির মুঠো ফোনে একাধীকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭