ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

এইচএসসিতে সারা দেশের ন্যায় রাজশাহীতেও কমেছে পাশের হার

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৬:২৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৬:২৪:৫২ অপরাহ্ন
এইচএসসিতে সারা দেশের ন্যায় রাজশাহীতেও কমেছে পাশের হার এইচএসসিতে সারা দেশের ন্যায় রাজশাহীতেও কমেছে পাশের হার
বিগত বছরগুলোর তুলনায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাশের হার কমেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বোর্ডের এইচএসসির ফলাফল ঘোষণা করেন।

এবছর রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪ শতাংশ।

ঘোষিত ফলাফলে দেখা যায়, এ বোর্ডে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফলাফল করেছে। ছাত্রদের পাশের হার যেখানে ৫০ দশমিক ৬৯ শতাংশ সেখানে ছাত্রীদের পাশের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা ছেলেদের পিছনে ফেলেছে। ৫ হাজার ৬৮২ জন মেয়ে জিপিএ-৫ পেলেও ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ হাজার ৪৫৫ জন।

বোর্ডের ৭৫০টি কলেজের মধ্যে ১৮টি কলেজে শতভাগ পরিক্ষার্থী পাশ করেছে অন্যদিকে ৩৫টি কলেজের কোনো পরিক্ষার্থী পাশ করেনি। এ বোর্ডে মোট ১ লক্ষ ৩৪ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২৫৬ জন অনুপস্থিত ছিল। আর পরীক্ষা চলাকালে বহিষ্কার হয় ১৩ জন।

উল্লেখ্য যে, ৬৪ দশমিক ৬২ শতাংশ পাশের হার নিয়ে সারাদেশে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড এবং দ্বিতীয় অবস্থানে থাকা বরিশাল বোর্ডের পাশের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। পাশের হারে রাজশাহী বোর্ডের অবস্থান তৃতীয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান