ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পত্নীতলায় দুর্যোগে ঝুকি হ্রাস বিষয়ে জন-সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১০:৫৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১০:৫৬:৩৭ অপরাহ্ন
পত্নীতলায় দুর্যোগে ঝুকি হ্রাস বিষয়ে জন-সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত পত্নীতলায় দুর্যোগে ঝুকি হ্রাস বিষয়ে জন-সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত
পত্নীতলায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার উপজেলার আকবরপুর ইউনিয়নের বুনী গ্রামে জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ুর প্রভাব থেকে রক্ষার জন্য গ্রাম পর্যায়ে লোকগান ও নাটক এর মাধ্যমে দুর্যোগে ঝুকি হ্রাস বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা মু. একরামুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলার আকবরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রকল্পের উপকারভোগীগণ, গ্রাম্য নেতৃবৃন্দ, কিশোর-কিশোরী, স্কুল শিক্ষক, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ।

উক্ত কর্মসূচীতে উপজেলার দুলাল শিল্পগোষ্ঠী লোকগান ও নাটক এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন দুর্যোগ যেমন-খরা, বজ্রপাত, ঘূর্নিঝড় ও তাপ প্রবাহ বিষয়ে জন-জীবন, কৃষি ও পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব এবং অভিযোজনের জন্য আমাদের করণীয়, জমিতে বেশী পরিমাণে জৈব সার প্রয়োগ, মালচিং ব্যবহার করে সবজি চাষ, জমিতে জৈব কীটনাশক প্রয়োগ, ফেরোমন ফাঁদ ব্যবহার ও বেশী বেশী বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা বিয়য়ে সচেতন করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়