ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

চট্টগ্রামে শ্বাসরুদ্ধকর অভিযানে ৪ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১০:৫৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১০:৫৩:৩৯ অপরাহ্ন
চট্টগ্রামে শ্বাসরুদ্ধকর অভিযানে ৪ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার চট্টগ্রামে শ্বাসরুদ্ধকর অভিযানে ৪ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে অপহরণের মাত্র ৪ ঘণ্টার মধ্যে পাঁচ মাস বয়সী শিশু মোঃ আদিয়াতকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

এ ঘটনায় অপহরণের মূল পরিকল্পনাকারী মোঃ আমিনুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার র‌্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মামলার বরাত দিয়ে র‌্যাব-৭,জানায়,  মামলা সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর দুপুর ২টার দিকে মনজুর আলম তার শিশুপুত্রকে কোলে নিয়ে বাড়ির উঠানে বসে ছিলেন। এ সময় তাদের প্রতিবেশী ও পূর্ব পরিচিত রিদুয়ান নামে এক ব্যক্তি শিশুটিকে কোলে নিতে চায়। সরল বিশ্বাসে মনজুর আলম তার সন্তানকে রিদুয়ানের কোলে দিয়ে কাছের একটি চায়ের দোকানে যান এবং যাওয়ার সময় রিদুয়ানকে তার সন্তানকে মায়ের কাছে পৌঁছে দিতে বলেন।

তবে বিকেল ৩টার দিকে বাড়ি ফিরে তিনি জানতে পারেন, রিদুয়ান শিশুটিকে তার মায়ের কাছে দেয়নি। রিদুয়ানের মোবাইল নম্বরে ফোন করে সেটি বন্ধ পাওয়া যায়। পরে প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, রিদুয়ান একটি অটোরিকশাযোগে শিশু আদিয়াতকে নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে গেছে।

এ ঘটনায় অপহৃত শিশু আদিয়াতের বাবা মোঃ মনজুর আলম (৩০) চট্টগ্রামের বাঁশখালী থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৩০ ধারায় বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১১।

মামলা দায়েরের পর র‍্যাব-৭, চট্টগ্রাম দ্রুততার সাথে গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে , অপহরণ চক্রের মূলহোতা আমিনুল ইসলাম চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ১৪ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টার দিকে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল চকবাজারের দেবপাহাড় এলাকায় অভিযান চালায়।

অভিযানে মূল পরিকল্পনাকারী আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে অপহৃত শিশু মোঃ আদিয়াতকে সফলভাবে উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আমিনুল ইসলাম পটিয়া উপজেলার মধ্যম বরলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আমিনুলের বোনের কোনো সন্তান না থাকায় সে তার পরিচিত রিদুয়ানের মাধ্যমে এই অপহরণের পরিকল্পনা করে। শিশুটিকে অপহরণ করে চন্দনাইশে আমিনুলের বোনের কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে রিদুয়ানকে ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল।

গ্রেপ্তারকৃত আসামি আমিনুল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন