ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: এলজিআরডি মন্ত্রী চারঘাটে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিয়ামতপুরে গাঁজার পুরিয়া বিক্রির সময় মাদক কারবারী গ্রেপ্তার ২ জয়নব বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত ওষুধ বিহীন রাণীশংকৈলে কমিউনিটি ক্লিনিক: নেই পরিবার পরিকল্পনা সামগ্রী - হতাশ গ্রামীণ নারীরা চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার বাংলাদেশে আধুনিক প্রযুক্তির নতুন কারিগর রেহান আসিফ রাতুল রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী

নিয়ামতপুরে সাবরেজিস্ট্রি অফিসে নকল দলিল তুলতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৯:৫৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৯:৫৪:৪৮ অপরাহ্ন
নিয়ামতপুরে সাবরেজিস্ট্রি অফিসে নকল দলিল তুলতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ফাইল ফটো
নওগাঁর নিয়ামতপুর সাবরেজিস্ট্রি অফিসের নকলনবিসদের সিন্ডিকেটের কালো থাবায় দিশেহারা হয়ে পড়েছে সেবাগ্রহীতারা। সরকার নির্ধারিত ফি থেকে বেশি নিজের তৈরী আইন করে ইচ্ছেমতো ফি নির্ধারণ করে নকল দলিল দিচ্ছেন নকলনবিশরা।

অভিযোগ রয়েছে দলিলের নকল প্রতি নেওয়া হচ্ছে ২০০০ থেকে ২৫০০ হাজার টাকা পর্যন্ত। কেন এত টাকা লাগছে জানালে নকলনবিশরা বলছেন সাবরেজিস্টারের নির্দেশে বেশি টাকা নেওয়া হচ্ছে। সাবরেজিস্ট্রার বাড়তি অর্থ নিজ পকেটে রাখছেন এমন প্রশ্ন তুলেছেন নকল নিতে আসা সেবাগ্রহীতারা।

অফিস সূত্রে জানা গেছে, সরকারি বিধি মতে, দলিলের নকল নিতে সরকারি নির্দেশনা মোতাবেক স্ট্যাম্প শুল্ক, জি (এ), জি জি-র মাধ্যমে ৩০০ শব্দের ৩৬ টাকা হিসেবে দলিল ভেদে টাকা নেওয়ার কথা। কিন্তু নেওয়া হচ্ছে ২হাজার থেকে ২৫শ টাকা পর্যন্ত। 

ভুক্তভোগী শাহজাহান শাজু বলেন, আমি ৫টি দলিলের নকলের জন্য আবেদন করলে নকলনবিশ রাশেদুল (রাসেল) ১০ হাজার টাকা দাবি করে। কেন এত টাকা লাগবে জানালে তিনি বলেন, এর থেকে কম টাকায় দেওয়া সম্ভব না। সাবরেজিস্টার স্যারের নির্দেশ রয়েছে। পরে সাবরেজিস্টার বরাবর একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহজাহান শাজু। 

সাবরেজিস্টার শাকিল আহমেদ বলেন, নকল প্রতি অতিরিক্ত টাকা আদায়ের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চারঘাটে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত