ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

ক্লাশ বর্জন,কর্মবিরতি ঘোষণা ও চলমান দাবি আদায়ে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল- সমাবেশ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৯:৪৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৯:৪৬:০২ অপরাহ্ন
ক্লাশ বর্জন,কর্মবিরতি ঘোষণা ও চলমান দাবি আদায়ে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল- সমাবেশ ক্লাশ বর্জন,কর্মবিরতি ঘোষণা ও চলমান দাবি আদায়ে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল- সমাবেশ
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিপেটা ও জলকামান নিক্ষেপের ঘটনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শিক্ষক-কর্মচারীদের ব্যানারে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্লাশ বর্জন ও কর্মবিরতি ঘোষণা দিয়ে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে বিভিন্ন স্কুল,ও মাদরাসার শত শত শিক্ষক-কর্মচারী এবং শিক্ষানুরাগীরা এ কর্মসূচি পালন করেন।

‘শিক্ষক লাঞ্ছনা কেন, রাষ্ট্র জবাব চাই’ এবং ‘শিক্ষকদের ওপর হামলা, মানি না মানব না’— বাড়িভাড়া, মেডিকেল ও মহার্ঘভাতা বাড়াতে হবে ফেস্টুন, পোস্টার ও ব্যনার হাতে এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাণীশংকৈল উপজেলার পৌরশহর।বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতি গঠনের কারিগর শিক্ষকদের ওপর এমন অমানবিক হামলা দেশের শিক্ষাব্যবস্থার জন্য এক কলঙ্কজনক অধ্যায়। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা বলেন, দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন শিক্ষকরা। কিন্তু তাদের ওপর পুলিশি হামলা হয়েছে,এটি শিক্ষক সমাজের আত্মমর্যাদার ওপর সরাসরি আঘাত। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এর বিচার চাই।

সমাবেশে বক্তব্য দেন, সাবেক সাংসদ ও ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী। 

এছাড়াও শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন- অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, প্রভাষক নাসিরুদ্দিন, প্রধান শিক্ষক সোহেল রানা, ফেরদৌস আলম মানিক, শাহাবুদ্দিন, বাবর আলী, রেজাউল করিম, সহ-শিক্ষক আব্দুল হামিদসহ অনেকে।

বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত। এখন তাদের লাঞ্ছিত করা হচ্ছে—এটি মেনে নেওয়া যায় না। শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোশারফ হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার