ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাবতলীতে অগ্নিকাণ্ডে মৃত্যু পরিবারকে খাদ্য-বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন কৃষকের মুখে হাসি: গোমস্তাপুরে সাড়ে ৪ কিমি নতুন রাস্তার নির্মাণ কাজ শুরু রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭ নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে ঢুকে গেল বিমান, বিধ্বস্ত হয়ে নিহত ৩ দেশে পর্যাপ্ত কোরবানির পশু আছে,আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধ-র্ষ-ণ, আটক ৪ কিশোরগঞ্জে শিক্ষার্থীসহ আটক ৪৪ ; মুচলেকায় মুক্তি হাতে আস্ত আম নিয়ে মেট গালায় ইশা আম্বানি! মায়ের গয়নাকে কীভাবে ব্লাউজ বানিয়ে পরলেন? ‘ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’ শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা নারায়ণগঞ্জে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম যুদ্ধবিরতির মধ্যেই কেন আমিরশাহীতে হামলা ইরানের মাঝ আকাশ থেকে হঠাৎ উধাও! কাতারের কাছে 'জরুরি সঙ্কেত' দেওয়ার পরই চরম বিপাকে মার্কিন বিমান মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক করসেট ট্রেন্ডে মোহময়ী জয়া কেন ‘থালাপতি’ বলা হয় বিজয়কে, কীভাবে পেলেন এ নাম বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত স্কুলছাত্রী শুধুমাত্র থালাপতি বিজয় হননি বরং নির্বাচনে জিতেছেন তার গাড়িচালকের ছেলেও

মহাদেবপুরে ভারপ্রাপ্ত সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৯:২৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৯:২৯:০৭ অপরাহ্ন
মহাদেবপুরে ভারপ্রাপ্ত সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন মহাদেবপুরে ভারপ্রাপ্ত সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন
নওগাঁর মহাদেবপুরের পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও আওয়ামীলীগ পূণর্বাসনের বিরুদ্ধে ও ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব থেকে অপসারণের দাবিতে মানববন্ধন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১দিকে পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার গেইটের মেইন ফটকের সামনে পাঘা এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্ধের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের দ্রুত অপসারণের জন্য দাবি জানায় তারা। 

এসময় আলতাফ হোসনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদ রানা লাকি, আল ফারুক, মাহমুদুল হাসান, আব্দুল মান্নান, সাগর, সাদেক আলী এবং ফজলে রাব্বী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তার সব কিছুতে প্রভাব খাঁটিয়ে থাকেন। নিজের ইচ্ছামত শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি নিয়ম বহির্ভূতভাবে পকেট কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা নূরুল ইসলামকে এডহক কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। এছাড়াও স্বেচ্ছাচারিতার মাধ্যমে মাদ্রাসার নামীয় জমি লীজ প্রদান, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ, প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননা। তার বিরেুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এমতাবস্থায় অতিদ্রুত তার অপসারণের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা।

পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিধি অনুযায়ী এডহক কমিটি গঠন করা হয়েছে। এখানে কোন অনিয়ম করা হয়নি। অথচ, একটি পক্ষ তার ভাবমূর্তি ক্ষুন্ন করার  জন্য এসব অপপ্রচার করছে। যার কোন ভিত্তি নেই।

পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসা পরিচালনা এডহক কমিটির সভাপতি প্রফেসর নূরুল ইসলাম বলেন, তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না। তিনি দাবি করেন যে,বিগত সময়ে বিএনপি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সকলের সর্ব সম্মতিক্রমে তিনি এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।  অথচ, একটি কু-চক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যাচার করে মব সৃষ্টির পায়তারা করছেন।

এবিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, বিষয়টি অবগত নয়। তবে লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই

পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই