ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে হেলপার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দুই ভাই গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৬:৫০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৬:৫০:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে হেলপার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দুই ভাই গ্রেফতার রাজশাহীতে হেলপার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দুই ভাই গ্রেফতার
২০০৩ সালের ট্রাক হেলপার আনজু হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই ভাই শাহিনুর রহমান শাহিন (৪৮) ও সাদিকুর রহমান ওরফে সুমনকে (৪৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার সকাল সোয়া ৭টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার চকপাড়া বড় বনগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা।

বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, 

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, ২০০৩ সালের (৩ সেপ্টেম্বর) ট্রাকচালক মোঃ শফিকুল ইসলাম ওরফে বাবলু পাবনার আত্রাই থেকে সোনা মসজিদের উদ্দেশে একটি ট্রাক নিয়ে রওনা হন। সেখানে পৌঁছানোর পর শাহিন ও সুমন পাথর পরিবহনের জন্য ট্রাকটি ভাড়া করে। সন্ধ্যার পর তারা আরেক সঙ্গী ও হেলপার আনজুকে নিয়ে রাজশাহীর দাসুরিয়ার দিকে রওনা হয়।

পথিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পার হওয়ার পর আসামিরা ট্রাকটি থামাতে বলে এবং কিছু সময় পর তিনজন যাত্রী একজন পুরুষ, একজন মহিলা ও একটি কিশোরীকে ট্রাকে তুলে নেয়। বিভিন্ন স্থানে থেমে ও চালককে কোমল পানীয়ের সাথে কিছু মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে তারা ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। ওই দিন রাত  পৌনে ১টায় একটি ফাঁকা স্থানে পৌঁছালে আসামিরা রশি দিয়ে চালক বাবলুর গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। তবে বাবলু ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে ধানক্ষেতে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান।

পরদিন সকালে বিজয়নগর এলাকায় গিয়ে তিনি তার ট্রাকটি খুঁজে পান এবং পুলিশের কাছে হেলপার আনজুর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারেন তাকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে তিনি হেলপারের রক্তাক্ত মরদেহ শনাক্ত করেন। এই হত্যাকাÐটি সেই সময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় চালক বাবলু বাদী হয়ে রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৮, তারিখ ০৪/০৯/২০০৩। মামলার পর আসামিদের গ্রেফতার করা হলেও তারা ২০১০ সালে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়। তাদের অনুপস্থিতিতেই আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাহিন ও সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

দীর্ঘ ১৫ বছর ধরে তারা নিজেদের নাম পরিবর্তন করে নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে এবং বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। অবশেষে, র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর একটি অভিযানিক দল তাদের অবস্থান শনাক্ত করে এবং বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল মহানগরীর শাহমখদুম থানার চকপাড়া বড় বনগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহিন ও সুমন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে রাজপাড়া থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি