ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ করতে রাজশাহীতে শিশু একাডেমির বৃক্ষরোপণ কর্মসূচি এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ রাজশাহী কলেজের ১৫০ বছর উদযাপন হবে ঐক্য ও ঐতিহ্যের মহামিলন: ভূমিমন্ত্রী রাবিতে ছাত্রদলের রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয় আলোচনা সভা পুলিশের নিয়োগ-বদলিতে নেই রাজনৈতিক হস্তক্ষেপ, রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে মেরামত একাংশ, স্বস্তি ফিরলেও বাকি অংশ নিয়ে উৎকণ্ঠায় স্থানীয়রা মাদুরার উপকূলে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১ টেকনাফে চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি, যাত্রীকে ছুরিকাঘাত টেকনাফে চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি, যাত্রীকে ছুরিকাঘাত মেহেরপুরে স্কুল ফিডিংয়ের খাদ্যবাহী গাড়ির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নগরীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবীর কারাদণ্ড- ২ বিজিবি সদস্য পরিচয়ে ছিনতাই-ডাকাতির প্রস্তুতি, যশোরে তিন প্রতারক আটক চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর, এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা অস্ট্রেলিয়া সিরিজের আগে উদ্বোধনী জুটি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ প্রীতি ম্যাচে গুলিতে নিহত ব্রাজিলের অনূর্ধ্ব-১৫ ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাঁটুর চোটে শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে গেলেন বুমরাহ নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে কাস্টমস সিপাহীর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্বয়ম্বরে মিকার পছন্দ আকাঙ্ক্ষা, প্রেমিকের মধ্যে খোঁজেন পুরুষসিংহকে

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ১০:০৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ১০:০৯:৫৮ অপরাহ্ন
স্বয়ম্বরে মিকার পছন্দ আকাঙ্ক্ষা, প্রেমিকের মধ্যে খোঁজেন পুরুষসিংহকে স্বয়ম্বরে মিকার পছন্দ আকাঙ্ক্ষা, প্রেমিকের মধ্যে খোঁজেন পুরুষসিংহকে
‘স্বয়ম্বর— মিকা দি বোটি’র গায়ক মিকা সিংহ এই শোয়ের মাধ্যমেই খুঁজেছিলেন নিজের জীবনসঙ্গিনীকে। এই শোয়ে বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে মিকার মন জয় করেন গায়কের পুরনো বন্ধু আকাঙ্ক্ষা। অভিনেত্রীর সঙ্গে পঞ্জাবি গায়কের পরিচয় তেরো-চোদ্দ বছরের। পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। এক সময় সম্পর্কও ছিল তাঁদের। সেই আকাঙ্ক্ষার গলায় স্বয়ম্বরের মঞ্চে মালা দেন মিকা।

তবে শো শেষ হওয়ার পর থেকেই যেন গা-ছাড়া ভাব তাঁদের। কথা ছিল ছ’মাসের মধ্যে বিয়ে করবেন তাঁরা। কিন্তু সেই বিয়ে আর হয়নি। তার পর আকাঙ্ক্ষার সঙ্গে একাধিক পুরুষের নাম জড়ায়। তবে কোনও সম্পর্কই পরিণতি পায়নি। প্রেমিকের মধ্যে পুরুষসিংহ খোঁজেন তিনি। কিন্তু কপালে জুটেছে বরাবরই ইঁদুরের মতো ভীতু পুরুষ। যদিও এ হেন আবার আকাঙ্ক্ষার মা হওয়ার ইচ্ছে! তাই নিজের ডিম্বাণু সংরক্ষণ করছেন বহু আগে থেকে। কিন্তু এত দিন লুকিয়ে রেখেছেন কেন খবরটা?

আকাঙ্ক্ষা জানান, সম্পর্ক ভাঙার পর তিনি তাঁর মাকে জানিয়েছিলেন, এ বার জীবনে একটা নিরাপত্তার প্রয়োজন। কারও উপর নির্ভরশীল হতে চাননি। আবার সারা জীবন যে একা থাকতে চান তেমনও নয়। একটা সন্তানের প্রয়োজন জীবনে— সেই অনুভূতি থেকেই এই সিদ্ধান্ত। বিয়ে কিংবা সম্পর্ক না টিঁকলেও সন্তানটা যাতে তাঁর সঙ্গে থাকে, তা হলে সেই সন্তানই তাঁর ভবিষ্যৎ হতে পারে। আকাঙ্ক্ষা জানান, বছর চারেক আগে থেকেই নিজের ডিম্বাণু সংরক্ষণ করছেন। কারণ অভিনেত্রীর ধারণা, বেশি দেরি হলে হয়তো সন্তান নেওয়ার সুযোগ হাতছাড়া হতে পারে। যদিও এত দিন বলেননি। কারণ এ নিয়ে যদি লোকে সমালোচনা করে সেই ভয়ে। তবে আকাঙ্ক্ষা খুব খুশি নিজের এই সিদ্ধান্তে নিজের পরিবারকে পাশে পেয়ে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী