ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

গোদাগাড়ীতে সম্পত্তি সংক্রান্ত জেরে বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৫:৪৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৫:৪৭:৩৬ অপরাহ্ন
গোদাগাড়ীতে সম্পত্তি সংক্রান্ত জেরে বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ গোদাগাড়ীতে সম্পত্তি সংক্রান্ত জেরে বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ
রাজশাহীর গোদাগাড়ীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের বাড়িঘর ভাঙচুর এবং তাদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রাফিকুল ইসলাম গত (৭ অক্টোবর) গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর এলাকায় এ ​
ঘটনা ঘটে । 

অভিযোগ অনুযায়ী, রাফিকুল ইসলাম তার পৈতৃক সূত্রে পাওয়া জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি একই এলাকার মো. শরিফুল ইসলাম, তার দুই ছেলে, স্ত্রী এবং আরও কয়েকজন মিলে ওই জমির অংশ দাবি করে বিরোধ শুরু করেন।

অভিযোগে বলা হয়, গত ৬ ও ৭ অক্টোবর সকালে শরিফুল ইসলাম ও তার লোকজন রাফিকুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখান এবং অশালীন ভাষায় গালাগাল করেন। ওই সময় তারা বাড়ির সামনে রাখা ইট পুকুরে ফেলে দেন এবং বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী রাফিকুল ইসলাম জানান, অভিযুক্তরা তার বাড়ির গেট, টয়লেট, প্রাচীর এবং পানির পাইপলাইন ভেঙে দিয়েছে। এছাড়াও কলাগাছ ও বরইগাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, এই বিরোধ নিষ্পত্তির জন্য গত ২৫ জানুয়ারি একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে শরিফুল ইসলাম পুনরায় জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

জমির আরেক অংশীদার মোঃ মাইনুল ইসলাম জানিয়েছেন, শরিফুল ইসলাম তার আত্মীয় হলেও তিনি তাকে জমি দখল বা ভাঙচুরের কোনো আদেশ দেননি। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং তিনি আদালতের সিদ্ধান্তই মেনে নেবেন।

অভিযুক্ত শরিফুল ইসলামও জমি নিয়ে আদালতে মামলা চলার কথা স্বীকার করেছেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম