ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

হরিরামপুরে বিএনপি'র অভ্যন্তরীণ কোন্দলে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৫:১৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৫:১৬:২৫ অপরাহ্ন
হরিরামপুরে বিএনপি'র অভ্যন্তরীণ কোন্দলে যুবদল নেতাকে মারধরের অভিযোগ হরিরামপুরে বিএনপি'র অভ্যন্তরীণ কোন্দলে যুবদল নেতাকে মারধরের অভিযোগ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার আহত হয়েছেন।

এ ঘটনায় একই উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য বাকেরুল ইসলাম বাকেরসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বহলাতলী বাজারে এই ঘটনা ঘটে।

আহত মাসুম শিকদার বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মাসুম শিকদারের অভিযোগ, তিনি রাতে বহলাতলী বাজারে গেলে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধার অনুসারী বাকের ও আলভীসহ ১৫ থেকে ২০ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। তিনি আরও অভিযোগ করেন,হামলাকারীরা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটায় এবং তাদের কাছে দেশীয় অস্ত্র ও চাপাতি ছিল।

তবে, এই অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা। তার দাবি, মাসুম শিকদার প্রায় ৫০ জন লোক নিয়ে মোটরসাইকেলের বহর ও দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা করতে এসেছিল। তিনি বলেন, তাদের কেউ হামলা করেনি, বরং আত্মরক্ষার্থে প্রতিক্রিয়া দেখিয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পলাশ চন্দ্র সূত্রধর জানিয়েছেন, আহত মাসুমের পিঠ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মুখমণ্ডল ফুলে গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২