ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

মহানগরীতে প্যান্টের চেইন খোলা দেখে দুই ছাত্রী প্রকাশ্যে নির্যাতণ করলো যুবককে

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৩:৫০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৩:৫০:৫৯ অপরাহ্ন
মহানগরীতে প্যান্টের চেইন খোলা দেখে দুই ছাত্রী প্রকাশ্যে নির্যাতণ করলো যুবককে মহানগরীতে প্যান্টের চেইন খোলা দেখে দুই ছাত্রী প্রকাশ্যে নির্যাতণ করলো যুবককে
রাজশাহী মহানগরীতে দুই যুবতী শিক্ষার্থী প্রকাশ্যে দিবালোকে পাপ্পু (২৬) নামের এক যুবককে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার দুপুর দেড়টায় মহানগরীর মতিহার থানার কাজলা অক্ট্রয় মোড়ে এ ঘটনা ঘটে।

ওই ঘটনার ছবি যুবতী শিক্ষার্থীরা তাদের একটি গ্রুপ পেইজে মোঃ প্পাপ্পু হোসেনের প্যান্টের চেইনের সামান্য খোলা অংশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দিয়েছেন।

বুধবার সকালে বিষয়টি ভুক্তভোগী যুবকের দৃষ্টিগোচর হলে, তিনি সামাজিক ভাবে হেয় পতিপন্ন হন এবং মানুষিক ভাবে ভেঙ্গে পড়েন।
এরপর তার স্ত্রী-সন্তান ও মাকে নিয়ে স্থানীয় একটি পত্রিকা অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে মোঃ প্পাপ্পু হোসেন বলেন, তার একটি ফুট কোম্পানীর ডিলার শিপ আছে। মঙ্গলবার সকালে বিভিন্ন দোকান থেকে কোম্পানীর টাকা উত্তোলন করছিলেন। এদিন দুপুরে দেড়টার দিকে বিনোদপুর বাজার থেকে টাকা উত্তোলন শেষে হাদির মোড় তার নিজ বাড়ির উদ্দেশ্যে একটি অটোতে চেপে রওনা দেন। ওই অটোতে দুইজন যুবতী শিক্ষার্থী যাত্রী ছিলেন। অটোটি মহানগরীর কাজলা অক্ট্রয়মোড়ে পৌঁছা মাত্র। তার দুজনে আমাকে বলেন, তোর প্যান্টের চেইন খোলা কেন? আমি সরি বলে সাথে সাথে চেইন লাগাই এবং বলি আপা আমি খেয়াল করিনি, অনেক সময় এমনিতেই পুরুষ মানুষের প্যান্টের চেইন খুলে যায়। তাছাড়া আমার ভেতরে সর্ট প্যান্ট (জাংগিয়া) আছে। এটা তো দোষের কিছু দেখছিনা। তারপরও তারা চিৎকার চেঁচামেচি করে আমাকে অটো থেকে টেনে হেঁচড়ে নামিয়ে মারধর শুরু করেন। তারা দু’জনে নারী তাই আমি তাদের গায়ে হাত তোলা থেকে নিজেকে বিরত রাখি এবং চক্ষু লজ্জায় ঘটনাস্থল ত্যাগ করি।

বুধবার সকালে এলাকার বিভিন্ন প্রতিবেশি ও চেনা জানা লোকজনের কাছে জানতে পারি, আমার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে এবং সেখানে সম্মানহানীকর পোষ্ট দেয়া হয়েছে। সেটা দেখে আমি হতভম্ব হয়ে যায় এবং মানুষিক ভাবে ভেঙ্গে পড়ি। পোষ্ট থেকে জানা যায় তারা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি’র (রাজশাহী) আইন বিভাগের শিক্ষার্থী। পরে পরিবারের লোকজন নিয়ে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলের সিদ্ধান্ত নেই।

সংবাদ সম্মেলন থেকে ওই ছাত্রীদের পোষ্ট ডিলিট করার আহবান জানান ভুক্তভোগী যুবক পাপ্পু।  নইলে আইন, আদালদের দারস্থ হবেন বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ