ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ

চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রদলের ২ নেতাকর্মী খুন

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৩:৩৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৩:৩৫:২৯ অপরাহ্ন
চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রদলের ২ নেতাকর্মী খুন প্রতিকী ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদলের দুই নেতাকর্মী খুন হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী থানধীন চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ ও উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাটস্থ চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মো. তামিম বিল্লা। তিনি ছাত্রদল কর্মী ছিলেন।

এ দিকে এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে মঙ্গলবার রাতেই হত্যার ঘটনায় জড়িত মো. আফসার উদ্দিন (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মুহাম্মদ তারেক আজিজ।

তিনি জানান, রাতে চৌধুরীহাট বাজারে একদল যুবকের ছুরিকাঘাতে অপু দাশ ও তানিম আহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন। বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রদল কর্মী মো. তামিম বিল্লার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ তারেক আজিজ আরও বলেন, তানিমের পেটে একাধিকবার ছুরিকাঘাত করেন দুর্বৃত্তরা। অন্যদিকে অপুর গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় কয়েকজন দুর্বৃত্ত অভি দাস ও তানিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে  চিকিৎসক ছাত্রদল নেতা অভি দাসকে মৃত ঘোষণা করেন এবং তানিমকে আইসিইউতে নেয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ