ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের প্রস্তুত থাকার নির্দেশ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৩:৩১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৩:৩১:৩৫ অপরাহ্ন
দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের প্রস্তুত থাকার নির্দেশ ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর সেন্টার এবং স্কুলের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন।

খুলনার জাহানাবাদ সেনানিবাসে বুধবার সকালে শহীদ লেঃ কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। 

প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী সকল নবীন সৈনিককে দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে বলেন। তিনি দেশের যে কোন প্রয়োজনে নবীন সৈনিকগণের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্যও নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে দেশের সর্ববৃহৎ ৬০৬ জন রিক্রুট শপথ গ্রহণ করে।

রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে সর্ব বিষয়ে সর্ব শ্রেষ্ঠ রিক্রুট মোঃ সাকিবুল ইসলাম, দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোঃ সোলাইমান মৃধা এবং তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোঃ শামীম হোসেনকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন