ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

রাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে: পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৩:১২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৪:২৮:১১ অপরাহ্ন
রাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে: পুলিশ কমিশনার রাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে: পুলিশ কমিশনার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন মাঠে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে পুলিশ সদস্যদের অভিজ্ঞতা থাকলেও ছাত্র সংসদ নির্বাচন কিছুটা ভিন্ন প্রকৃতির। এই নির্বাচন সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে অনুষ্ঠিত হবে। মূল দায়িত্বে থাকবে প্রশাসন ও বিএনসিসি; পুলিশ তাদের সহযোগিতা করবে। এছাড়াও মাঠ পর্যায়ে র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, যেহেতু এই নির্বাচন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তাই দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। সকলের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশদ্বারে তল্লাশির দায়িত্বে থাকবে বিএনসিসি এবং পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করবে। পুলিশ কমিশনার তল্লাশির সময় সকলের সাথে ভালো ব্যবহার করার উপর গুরুত্বারোপ করেন।

ভোটগ্রহণ শেষে নির্বাচনী উপকরণ যথাযথভাবে গণনাস্থলে পৌঁছে দেওয়া এবং ভোট গণনা ও পরবর্তী সময়ে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্যও নির্দেশনা প্রদান করা হয়।

ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার জানান, রাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে আরএমপি ও অন্যান্য ইউনিটের প্রায় দুই হাজার তিনশত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। 

নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেন। তবে, সাইবার স্পেসে গুজব রোধে আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিট ও বিশ্ববিদ্যালয়ের একটি টিম যৌথভাবে সোশ্যাল মিডিয়া মনিটর করছে।

ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি ও অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার