ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

চাকসু নির্বাচন: দুই শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিলো প্রশাসন

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৩:০৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৩:০৬:৫৫ অপরাহ্ন
চাকসু নির্বাচন: দুই শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিলো প্রশাসন ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন উপলক্ষ্যে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে বিশেষ চেকপোস্ট বসিয়েছে প্রশাসন। যেখানে বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া শিক্ষার্থীদের বাইরে নির্বাচন কমিশনারের ইস্যু করা কার্ড ছাড়াও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয়পত্র নিয়ে প্রবেশের চেষ্টা করছে বহিরাগতরা। পরে তাদেরকে আটকে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত নিরাপত্তা কমিটির সদস্য মোহাম্মদ তারেক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশমুখ কাটাপাহাড় এলাকায় সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দুই শতাধিক ভুয়া পরিচয়পত্রধারীকে আটকে দেওয়া হয়েছে। যারা শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেছিল।

সরেজমিন প্রবেশমুখে দেখা যায়, বিশ্ববিদ্যালয় নিজস্ব নিরাপত্তা সদস্যদের পাশাপাশি পুলিশ প্রবেশপথগুলোতে দায়িত্ব পালন করছে। এ ছাড়া ক্যাম্পাসে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭