ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

ধুর! রাজনীতি সবচেয়ে কম বেতনের চাকরি, শুধু মানুষ সেবা করতে হয়: কঙ্গনা রানাউত

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০২:৫২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০২:৫২:১৪ অপরাহ্ন
ধুর! রাজনীতি সবচেয়ে কম বেতনের চাকরি, শুধু মানুষ সেবা করতে হয়: কঙ্গনা রানাউত কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী এবং বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত তাঁর স্পষ্ট মন্তব্যের জন্য প্রায়ই শিরোনামে থাকেন। এবার কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী-র রাজনীতি ছাড়ার ইচ্ছাকে সমর্থন জানিয়ে এবং রাজনীতিকে 'কম বেতনের কাজ' হিসেবে আখ্যা দিয়ে তিনি নতুন বিতর্কের জন্ম দিলেন। কঙ্গনার এই মন্তব্যটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর বিবৃতি নিয়ে প্রকাশিত একটি সংবাদ শেয়ার করে কঙ্গনা লেখেন, "রাজনীতি একটি অত্যন্ত কঠোর পেশা এবং সবচেয়ে কম বেতনের চাকরি। এখানে খরচ প্রচুর। শিল্পীরা যদি তাঁদের নিজস্ব পেশাতেও সময় দেন, তাহলেও তাঁদের নিয়ে উপহাস করা হয় এবং বিচার করা হয়।"

কঙ্গনা আরও বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে কোনও সৎ ও সফল মানুষ জনগণের কল্যাণে কাজ করতে চাইবে না। তিনি বলেন, মানুষের উচিত রাজনীতিতে কর্মরত পেশাদারদের সম্পর্কে নিজেদের ধারণা পরিবর্তন করা। তাঁর মতে, "আমাদের অফিস বা গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও নিজস্ব পেশায় কাজ করার অনুমতি দেওয়া উচিত।"

কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী একটি অনুষ্ঠানে বলেন, তিনি চান তাঁর পরিবর্তে সদানন্দন মাস্টার-কে মন্ত্রী করা হোক। পিটিআই (PTI)-এর রিপোর্ট অনুযায়ী, তিনি বলেন, "আমি আন্তরিকতার সঙ্গে এখানে বলছি যে আমাকে সরিয়ে সদানন্দন মাস্টারকে (কেন্দ্রীয়) মন্ত্রী করা উচিত। আমি মনে করি এটি কেরলের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় হবে।" তিনি আরও জানান, চলচ্চিত্রের কেরিয়ার ছেড়ে তিনি কখনওই মন্ত্রী হতে চাননি।

অল ইন্ডিয়া রেডিও-এর পডকাস্টে কথা বলার সময় কঙ্গনা তাঁর নতুন ভূমিকার চ্যালেঞ্জগুলো নিয়েও মুখ খোলেন। তিনি স্বীকার করেন যে রাজনীতি তাঁকে ঠিক আনন্দ দিচ্ছে না। "আমি ধীরে ধীরে বিষয়টার সঙ্গে মানিয়ে নিচ্ছি। আমি বলবো না যে আমি এটা (রাজনীতি) উপভোগ করছি। এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের কাজ, অনেকটা সমাজসেবার মতো। এটা আমার পটভূমি ছিল না। আমি কখনওই মানুষের সেবা করার কথা ভাবিনি," বলেন কঙ্গনা।

প্রসঙ্গত, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন। সম্প্রতি তিনি তাঁর নিজের পরিচালিত ছবি 'এমার্জেন্সি'-তে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক