ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা চারঘাটে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার জামিনের পর পুনরায় গ্রেফতার নির্দেশে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ গুরগাঁওয়ে ২৩ তলা থেকে ঝাঁপ: বাবার সঙ্গে দুই বছরের কন্যার মৃত্যু দুপুর গড়ালেই ডেস্কে বসে ঝিমুনি কাটাতে টিফিন বাক্সে রাখুন ৫ রকম সুস্বাদু স্ন্যাক্স লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন, স্কুলে শিক্ষার্থী ভর্তি কীভাবে? ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

দয়া করে দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০২:৪৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০২:৪৬:২৮ অপরাহ্ন
দয়া করে দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভাজন সৃষ্টি করবেন না। নতুন করে দাবি-দাওয়া তুলে আন্দোলন করে আর নির্বাচন পেছানোর চেষ্টা করবেন না।’

বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বটতলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ পিআর বোঝে না। পিআর হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে প্রার্থীকে নয়, দলকে ভোট প্রদান করতে হবে। সাধারণ মানুষ যদি তার প্রার্থীর কাছে না যেতে পারে, তার প্রার্থীকে না চিনতে পারে তাহলে? সাধারণ মানুষ পিআর বোঝে না, আমরাও বুঝি না।’ 

তিনি আরও বলেন, ‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। কিন্তু ১৫ বছর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন সুযোগ সৃষ্টি হয়েছে ভোট প্রদানের সুযোগও সৃষ্টি করতে হবে। তাহলে আমরা সঠিক প্রতিনিধি পাব।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ মানুষের চাকরির ব্যবস্থা করবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হবে। প্রতিটি পরিবারকে একটি করে কার্ড প্রদান করা হবে। নারীরা সেই কার্ড নিয়ে দেশের সকল সুবিধা ভোগ করবেন। সবাই তাদের গুরুত্ব দেবেন।’    

সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল জানান, রাজনৈতিক দলগুলো যেগুলো বিষয়ে সম্মত হয়েছে তার সনদই আগামী ১৭ তারিখে স্বাক্ষর হবে। আর যেগুলোতে সম্মত হয়নি সেগুলো সংসদে জনগণের মতামতের ভিত্তিতেই পাস করা হবে। 

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ

রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ