ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা

পুঠিয়ায় আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৯:৫৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৯:৫৫:৪১ অপরাহ্ন
পুঠিয়ায় আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পুঠিয়ায় আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
“তারুণ্যের যুক্তিতে আগামীর মুক্তি” এই এ প্রতিপাদ্যে রাজশাহীর পুঠিয়ায় দুই দিনব্যাপী আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ (মাধ্যমিক) অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল- 'এই সংসদ বিশ্বাস করে, একই ধরণের অপরাধের জন্য একজন শিক্ষিত ব্যক্তির সবসময় একজন অশিক্ষিত ব্যক্তির চাইতে অধিক শাস্তি পাওয়া উচিৎ'।

মঙ্গলবার (২৭ মে) পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে- উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এস এম এস এম মেহেদী হাসান বাবু ও ইয়াসির আরাফাত প্রিন্স এর সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতার-২০২৫ (মাধ্যমিক) আয়োজন করে উপজেলা প্রশাসন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলার নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান ও মাধ্যমিক সমালোচনামূলক প্রশিক্ষণ শিক্ষা তত্ত্বাবধায়ক আশরাফুল ইসলাম।

এ বিতর্ক প্রতিযোগিতায় দলগত ভাবে পঁচামাড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় দল রানার্সআপ হয়েছে।

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় মোট ১২ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরা হলেন- পঁচামাড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষে অংশগ্রহণ করেন- আতিকুর রহমান, এস.এ নিরব, হোমায়রা আদিবা ও ঊর্মি সবার এবং পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হয়ে অংশগ্রহণ করেন- সুরাইয়া আজাদ শিমু, মাইশা তাসনিম রিফা, সিদরাতুল মুনতাহা উনাইজা ও আফরা আনান স্বনির্ধ।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ছাত্র জাকিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবু মুসা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র আররাফি সিরাজি অন্তত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র হৃদিকা আহসান শ্রেয়া, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আসাদুজ্জামান সিয়াম প্রমখ।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, এ উপজেলায় প্রশাসনিকভাবে এই প্রথমবার উপজেলা পর্যায়ের হাই স্কুল গুলোর ছাত্র-ছাত্রীদের নিয়ে এমন বিতর্ক প্রতিযোগিতা শুরু করা হলো। প্রতিবছরই এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সেই সাথে আমি আর আশা করি হয়তোবা এক সময় আমিও এখানে থাকবো না কিন্তু এই উপজেলা রাজশাহীর প্রত্যেকটি উপজেলার অংশ গ্রহণে বিতর্ক অনুষ্ঠান আয়োজন করবে।

তিনি আরও বলেন, “তারুণ্যের যুক্তিতে আগামীর মুক্তি” আজকে যারা তরুণ আগামী দিনে তারাই বাংলাদেশকে সুন্দরভাবে সাজাবে। সেই সাথে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং তারা দুর্নীতি, ঘুষ, মাদক এবং সমাজের সকল অপকর্ম থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবে। জয়ী এবং বিজয়ের সকলের প্রতি আমার আন্তরিক ভালবাসা ও অভিনন্দন রইল। উপস্থিত সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা