ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

কেরোসিন ঢেলে নিজেকে শেষ করতে চাইলেন স্ত্রী, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০২:৪৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০২:৪৩:৩১ অপরাহ্ন
কেরোসিন ঢেলে নিজেকে শেষ করতে চাইলেন স্ত্রী, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় মাহিমা খাতুন (২৪) নামের এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে বাঁচাতে গিয়ে স্বামী আশিক মিয়ে (২৪) দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের চরবাখরবার গ্রামে এ ঘটনা ঘটে। আশিক মিয়ে ওই গ্রামের অলোক মিয়ের ছেলে।

বুধবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান।

দগ্ধ অবস্থায় দুজনকেই প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে মাহিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার করেন। 

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহনাওয়াজ বলেন, দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী আপাতত স্বাভাবিক থাকলেও ঝুঁকি রয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনাটি সত্য। তবে এ নিয়ে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু