ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

লিভার ভাল রাখতে হলে খুব সাধারণ একটি অভ্যাস বজায় রাখা জরুরি!

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০২:৩৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০২:৩৩:২৭ অপরাহ্ন
লিভার ভাল রাখতে হলে খুব সাধারণ একটি অভ্যাস বজায় রাখা জরুরি! ফাইল ফটো
হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে শরীরকে বিষমুক্ত করার কাজ দায়িত্ব নিয়ে করে লিভার। তাই লিভার অকেজো মানে শরীরে বাসা বাঁধতে শুরু করবে নানা রোগ। পেট থেকে শুরু করে হার্ট, মস্তিষ্ক— সব কিছুর ভালমন্দ অনেকটাই নির্ভর করে লিভারের উপর। ফ্যাটি লিভার-সহ নানা ধরনের লিভারের রোগে ভুগছেন বহু মানুষ। তাই লিভার ভাল রাখার জন্য কিছু খেতে বলা হলেই প্রায় সবাই তার পিছনে ছোটেন। কিন্তু লিভারের স্বাস্থ্য ঠিক রাখার জন্য জরুরি খুব সাধারণ একটি অভ্যাস মেনে চলেন কি?

আমেরিকানিবাসী এক ভারতীয় চিকিৎসক তথা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সৌরভ শেঠি জানাচ্ছেন, খুব ছোট্ট বয়সে সকলেই ওই স্বাস্থ্যকর অভ্যাসের কথা জেনেছেন। অতিমারির সময় অভ্যাসটি সকলে পালনও করেছেন। কিন্তু আবার ভুলতে শুরু করেছেন। অনেকেই বাইরে থেকে বাড়ি ফিরে বা অফিসে ঢুকে অথবা খাবার আগে ভাল ভাবে হাত পরিষ্কার করেন না। যা লিভারের ক্ষতি করতে পারে।

চিকিৎসক বলছেন, বহু গবেষণা এবং সমীক্ষায় দেখা গিয়েছে লিভারের স্বাস্থ্যের জন্য হাত ধোয়া অত্যন্ত জরুরি। কারণ লিভারে সংক্রমণ ঘটার মতো ভাইরাস হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই হাত থেকেই মুখগহ্বরের পথে শরীরে প্রবেশ করে এবং লিভারের ক্ষতি করতে পারে।

এ ব্যাপারে বিশেষ করে ‘জার্নাল অফ ট্রপিক্যাল ডিজিজ অ্যান্ড পাবলিক হেল্‌থ’-এ প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণাপত্রের উল্লেখ করেছেন সৌরভ। সাংহাইয়ের ফুডান বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ মেডিসিন-এর সেই গবেষণাপত্রে বলা হচ্ছে, লিভারে ছোটখাটো বহু সংক্রমণ এড়ানো যেতে পারে স্রেফ হাত পরিষ্কার রেখে। কারণ, ওই ধরনের ভাইরাস ঘটিত সংক্রমণ হয় ময়লা হাতে খাবার ধরে সেই খাবার মুখে দিলে।

কী ভাবে হাত ধোবেন?

১। শুধু সাবান আর জল দিয়ে যথাযথ ভাবে হাত পরিষ্কার করলেই সমস্যা দূরে রাখা সম্ভব, বলছেন চিকিৎসক।

২। সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে ভাল ভাবে ঘষে হাত ধুতে হবে।

৩। প্রতি বার স্নানঘর বা শৌচালয় ব্যবহার করার পরে ভাল ভাবে হাত ধুতে হবে।

৪। প্রতি বার খাবার আগে অথবা রান্না করার আগে একই ভাবে হাত ধুতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০