ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাকিস্তানের হামলায় ১২ আফগান নিহত

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০২:২৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০২:২৭:২০ অপরাহ্ন
পাকিস্তানের হামলায় ১২ আফগান নিহত ছবি: সংগৃহীত
আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) শুরু হওয়া এই সংঘর্ষে আফগানিস্তানে ১২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক সময়ের মিত্র, দক্ষিণ এশীয় দেশ দুটোর মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্ব শুরু হয় যখন ইসলামাবাদ আফগানিস্তানের তালেবান প্রশাসনকে পাকিস্তানে আক্রমণ বাড়ানোর অভিযোগে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করে। বলে যে তারা আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

তবে, তালেবান আফগানিস্তানে পাকিস্তানি ‘জঙ্গিদের’ উপস্থিতি অস্বীকার করে।

আফগান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে বলেছেন, বুধবার ভোরে, পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করলে ১২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হন।  
 
তালেবান আরও বলে, তারা বিপুল সংখ্যক পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে। তাদের পোস্ট এবং কেন্দ্র দখল করার পাশাপাশি তাদের অস্ত্র ও ট্যাঙ্ক দখল করেছে। বেশিরভাগ সামরিক স্থাপনাও ধ্বংস করার দাবি করে। 
 
এদিকে, পাকিস্তানি কর্মকর্তারা সংঘর্ষের জন্য তালেবানকে দায়ী করেছেন এবং বলেছেন সীমান্তের ওপারে তাদের চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

পাকিস্তানের চামান জেলার আঞ্চলিক প্রশাসক হাবিব উল্লাহ বাঙ্গুলজাই রয়টার্সকে বলেন, তালেবান বাহিনী চামান (জেলা) এর কাছে পাকিস্তানি পোস্টে আক্রমণ চালিয়েছে।
 
তিনি বলেন, দিনের প্রথম প্রহরে প্রায় পাঁচ ঘন্টা ধরে লড়াই চলে এবং পাকিস্তানি বাহিনী আক্রমণটি আফগানিস্তানের আক্রমণ প্রতিহত করে।

যদিও তাদের বিতর্কিত ২,৬০০ কিলোমিটার সীমান্তে দেশ দুটির নিরাপত্তা বাহিনীর মধ্যে নিয়মিত সংঘর্ষ হয় তবে ২০২১ সালে তালেবানরা কাবুলে ক্ষমতা দখলের পর থেকে গত সপ্তাহে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে জড়ায় পাকিস্তান ও আফগানিস্তান। 
 
সে সংঘর্ষে ২ শতাধিক আফগান সেনা এবং পাকিস্তান সেনাবাহিনীর ২৩ জন নিহত হয়েছেন বলে দাবি করে পাক সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দফতর (আইএসপিআর)।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার