ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড় ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ মাত্র ৫ মিনিটের টাবাটা করলেই চেহারা থাকবে ছিপছিপে দিনাজপুরের চিরিরবন্দরের জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার সিংড়ায় দুই ট্রাকের রেষারেষি: প্রাণ গেল অটোভ্যান চালকের সুপ্রিম কোর্টে ‘বড় জয়’ ট্রাম্পের! তবে ‘বড় ধাক্কা’ খেতে হল যৌন নির্যাতনের মামলায় তানোরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে ঠাকুরগাঁওয়ে পাচারের আগেই উদ্ধার ১১৫ কেজির বিরল বিষ্ণুমূর্তি, মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা; গ্রেপ্তার-২ জুনে বিদ্যুৎ বিল বেশি এলে যা করবেন রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন ​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা সিংড়া কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ

সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয়, মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১২:১৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১২:১৯:১৪ পূর্বাহ্ন
সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয়, মির্জা ফখরুল সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয়, মির্জা ফখরুল
ঠাকুরগাঁয়ের সদর ও রুহিয়া থানা বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আপনাদের সাথে দীর্ঘকাল ধরে এক সাথে কাজ করছি নির্বাচনে কখনো জয় হয়েছি কখনও হয়নি।

কখনো রাজনৈতি ছেড়ে চলে যায়নি একিই ভাবে আপনারাও রাজনৈতি ছেড়ে চলে যাননি। এখন উত্তোরণের সুযোগ আমরা পেয়েছি এটাকে কাজে লাগাতে হবে এবং সাবধানে ও সর্তকতার সাথে পা ফেলতে হবে। আমাদের মনে রাখতে হবে সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয়। আর এফ্যাসিসদের আর ফেরৎ দেখতে চাইনা।


১৪ অক্টোবর মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সেই ফ্যাসিসদের সময় আপনারা কেউ ঘরে থাকতে পারেননি। প্রচন্ডশীতের মধ্যে ধান ক্ষেতে লুকিয়ে থেকেছেন, গাছের উপরে উঠে থেকেছেন নিজেকে রক্ষা করবার জন্য। আগামি ২৬সালে নির্বাচনে রাজনৈতিক ভবিষ্যৎ অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আগামি নির্বাচন আমাদেও কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ এ নির্বাচনের মধ্যামে গনতান্ত্রিক ব্যাবস্থায় ফিরে যেতে চাই। ১৫-১৬ বছর যারা ভোট দিতে পারেননি তারা ভোট দিয়ে যেন তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পাওে এবং নিজস্ব সরকার তৈরি করতে চায়। 

তিনি আরো বলেন, রাস্তায় যারা আন্দোলন করছেন তা কাম্য নয়। আমরা সংস্কার চাই নির্বাচনের পরে সংসদে যে পাল্লামেন্ট তৈরি হবে তার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের সামনে কঠিন পরীক্ষা গনতন্ত্রের উত্তরণের কঠিন পরীক্ষায় উত্তীন হতে হবে আমাদের সমস্ত বাংলাদের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা যে ব্যবস্থা সব ধরণের মানুষের বিকাশের সুযোগ করে দেয়। যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকে,বিচার ব্যবস্থা স্বাধীন থাকে,পাল্লামেন্টে সবধরণের কথা বলার সুযোগ থাকে।

সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,গণতান্ত্রিক রাষ্ঠ্রের বড় খুটি হচ্ছেন আপনারা, বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এবং সমালোচনার মাধ্যমে গণতন্ত্র টিকে থাকে আর এটাই হচ্ছে গণতন্ত্রে ধারক এখানেই গণতন্ত্রের সাফল্য। আমরা প্রত্যাশা করি আমাদের সংবাদ মাধ্যমের কাছে শুধুমাত্র চটকদার বা বেশি বিক্রি হবে এধরণের সংবাদ পরিবেশন করে যেন আমরা মুল জায়গা থেকে সরে না যাই।

অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সম্পাদক পয়গাম আলী,সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সদর সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে রাত ৮টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৌর বিএনপির সাথে মতবিনিময় সভায় মিলিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন