ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

‘হাউসফুল ৫’, এক সিনেমার দুই ক্লাইম্যাক্স

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৯:০৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৯:০৫:০৬ অপরাহ্ন
‘হাউসফুল ৫’, এক সিনেমার দুই ক্লাইম্যাক্স ‘হাউসফুল ৫’, এক সিনেমার দুই ক্লাইম্যাক্স
বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’। কমেডি ঘরানার এই সিনেমার একে একে চারটি কিস্তি মুক্তি পেয়েছে। তবু দর্শক জনপ্রিয়তা কমেনি। চলতি বছর মুক্তি পেতে চলেছে হাউসফুল ফ্র্যাঞ্চাইসির পঞ্চম কিস্তি।

যা ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। সেই উন্মাদনা আরো বাড়িয়ে দিয়েছে হাউসফুলের টিজার। টিজারে দেখা গেছে, প্রায় অর্ধেক বলিউডই যেন হাজির এ সিনেমায়! তবে এবার জানা যাচ্ছে, শুধু তারকাবহুলই নয়, বরং বলিউডের ইতিহাসে ভিন্ন এক চমক নিয়ে আসছে সিনেমাটি।
 
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, ‘হাউসফুল ৫’-এ একজন নয়, দুজন খুনি থাকবে।

তবে দুজনকে নিয়েই বড় টুইস্ট রয়েছে। জানা গেছে, দুই খুনি এক সঙ্গে দেখা যাবে না। দর্শকদের দুইবার সিনেমাটি দেখতে হবে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমাটি দুটি ভার্সনে মুক্তি দেবেন।

একটি হলো ‘হাউসফুল ৫’ এবং অন্যটি ‘হাউসফুল ৫-এ’। 
 
প্রতিবেদনে বলা হয়েছে, ‘হাউসফুল ৫-এ যদি খুনি ‘এক্স’ হয়, তাহলে হাউসফুল ৫-এ তে খুনি ‘ওয়াই’ হবে। দুটি ভার্সনেই পুরো সিনেমা একই রকম হবে। তবে শেষ ২০ মিনিটে দর্শকরা সম্পূর্ণ ভিন্ন টুইস্ট উপভোগ করবেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বুক মাই শো’তে সিনেমার দুটি ভার্সন আলাদাভাবে তালিকাভুক্ত করা হবে।

কোনো সিনেমা মুক্তির জন্য এটি একটি অভিনব কৌশল। এই কৌশলের ফলে দর্শকরা এটি নিয়ে আলোচনা করবেন। কারণ আলাদা আলাদা ভার্সন দেখা দর্শকদের জন্য খলনায়ক আলাদা হবে। 
 
জানা গেছে, এই অভিনব আইডিয়ায় চমকে গিয়েছেন বলিউডের অন্য প্রযোজকরাও। কারণ, এটা শুধুই মার্কেটিং নয়, দর্শককে একই সিনেমা দ্বিতীয়বার দেখাতে বাধ্য করার টেকনিক! সূত্রের দাবি, এই পরিকল্পনা নাকি বেরিয়েছে ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার মাথা থেকে। একই সিনেমা, অথচ আলাদা দুটি চূড়ান্ত চমক—একেবারে অপ্রত্যাশিত প্ল্যান!

তরুণ মনসুখানির পরিচালনায় নির্মিত ‘হাউসফুল ৫’ আগামী ৬ জুন মুক্তি পাবে। এতে অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং, শ্রেয়স তালপাড়ে, জনি লিভার এবং রণজিতের মতো তারকারা অভিনয় করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ