ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

তানোরে ভুয়া শিক্ষকের দৌরাত্ম্যে থানায় অভিযোগ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১২:১০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১২:১০:২৬ পূর্বাহ্ন
তানোরে ভুয়া শিক্ষকের দৌরাত্ম্যে থানায় অভিযোগ তানোরে ভুয়া শিক্ষকের দৌরাত্ম্যে থানায় অভিযোগ
রাজশাহীর তানোরে জালিয়াতির মাধ্যমে নিয়োগ নেয়া ভুয়া শিক্ষকের দৌরাত্ম্যে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসি অতিষ্ঠ হয়ে উঠেছে।উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) পিঁপড়া কালনা গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত শিক্ষকের নাম মাহবুর রহমান (৪৮)।তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার খিকটা গ্রামের মৃত আব্দুল জাব্বারের পুত্র।

এদিকে ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে দরগাডাঙা এ্যান্ড কলেজের সাবেক সভাপতি ও পিঁপড়া কালনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মজিবুর রহমান সরকার বাদি হয়ে,কথিত প্রধান শিক্ষক মাহাবুর রহমানের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। একইদিন বিকেলে অভিযুক্ত মাহাবুর রহমানের শাস্তির দাবিতে গ্রামবাসি দরগাডাঙা স্কুল এ্যান্ড কলেজ চত্ত্বরে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে। এনিয়ে গ্রামবাসির মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগে বলা হয়েছে,কথিত শিক্ষক মাহাবুর রহমান পিঁপড়া কালনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো পদে নাই। অথচ ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর নিজেকে প্রধান শিক্ষক  দাবি করে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি, সহকারী শিক্ষকদের মারপিটের, এমনকি বিদ্যালয়  দখলের হুমকি দিচ্ছে।

স্থানীয়রা জানান, স্কুলের সাধারণ শিক্ষক ও অভিভাবকগণ,কথিত প্রধান শিক্ষক মাহাবুর রহমানের কাছে নিয়োগপত্র দেখতে চাইলে, তিনি উল্টো তাদের সন্ত্রাসী আখ্যায়িত করে নিয়োগপত্র দেখাতে অপারগতা প্রকাশ করে নানা হুমকি-ধমকি দিয়েছে।

অভিভাবকগণ জানান,মাহাবুর রহমান ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগের চেষ্টা করছে। যেখানে ২০০২ সালে সভাপতি হিসেবে মজিবুর রহমান সরকারের  জাল স্বাক্ষর ব্যবহার করে নিয়োগ ও যোগনদানপত্র দেখানো হইয়াছে।অথচ ২০০২ সালে মজিবুর রহমান সরকার পিঁপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন না। 

স্থানীয় অভিভাবক সাফিউল ইসলাম ও আব্দুর রহমান বলেন, বিগত ২০০২ সালে মাহাবুর রহমান প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বলে দাবি করেন।কিন্ত্ত গ্রামবাসি তাকে কখানো স্কুলে আসতে দেখেনি।কিন্ত্ত জুলাই বিপ্লবের পর তিনি নিজেকে প্রধান শিক্ষক দাবি করে, মাঝে মাঝে স্কুলে এসে নানা অপতৎপরতা করছে।

অভিভাবকগণ বলেন,অভিযুক্ত মাহাবুর রহমানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

জানতে চাইলে মাহাবুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তাকে বৈধভাবে নিয়োগ দেয়া হয়েছে। কিন্ত্ত তাকে সরিয়ে দিতে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।

জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, অভিযোগ হয়েছে,তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ