ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

রাজশাহীতে নিসচার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালিত

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১১:২৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১১:২৫:০৫ অপরাহ্ন
রাজশাহীতে নিসচার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালিত রাজশাহীতে নিসচার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে, "মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদেরও ক্ষতি" প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা এক সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর ভদ্রা আন্তঃজেলা বাসস্ট্যান্ড চত্বরে এই ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির লক্ষ্য ছিল সড়ক দুর্ঘটনা রোধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। নিসচা, রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, যুব বিষয়ক সম্পাদক রুহুল হাসান পলাশ এবং কার্যকরী সদস্য সবুজ আলী, আজমিরা আক্তার পাপিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ।

নিসচা, রাজশাহী জেলা শাখা অক্টোবর মাস জুড়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এই মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ট্রাফিক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ, পথসভা, সাংবাদিক সম্মেলন, দুর্ঘটনা বিষয়ক ভিডিও প্রদর্শনী, এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

এর আগে নগরীর লক্ষ্মীপুর মোড় এবং সাহেব বাজার জিরোপয়েন্টেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু, গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি এবং ফুটপাথ দখলমুক্ত করে জনসাধারণের চলাচল উপযোগী করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এছাড়াও, তারা অটোরিকশা চালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রদান, আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু, এবং স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার স্থাপনের মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক