ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল মুদ্রাসহ ২ জন আটক

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১০:৫৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১০:৫৯:৩৯ অপরাহ্ন
চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল মুদ্রাসহ ২ জন আটক চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল মুদ্রাসহ ২ জন আটক
চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকায় এক অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল মুদ্রাসহ দুইজনকে আটক করেছে ৭ (র‍্যাব)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের একটি ফ্ল্যাট অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ তানবিজ উদ্দিন (২০) এবং মোঃ আসিফ (২২)। তানবিজের বাবার নাম মোঃ তাজ উদ্দিন এবং তার বাড়ি চকরিয়া থানার বিমু বিলছড়ি এলাকায়। আসিফের বাবার নাম মোঃ আলাউদ্দিন এবং সে চন্দনাইশ থানার বর্মা এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭ গোপন সূত্রে খবর পেয়ে সুলতান টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে ওই ফ্ল্যাট থেকে ইউরো, সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাত দিরহাম, ইউএস ডলার, মায়ানমার কিয়াত এবং বিভিন্ন মানের বাংলাদেশী টাকার বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এই জাল মুদ্রা তৈরি, সরবরাহ এবং বাজারজাত করে আসছিল।

র‍্যাব জানায়, চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার কয়েকটি প্রেস থেকে এসব মুদ্রা ছাপানো হতো এবং দারাজের মতো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সেগুলো ছড়িয়ে দেওয়া হতো। সম্প্রতি সিলেটে উদ্ধার হওয়া জাল বিদেশি মুদ্রার চালানের সূত্র ধরে র‍্যাব চট্টগ্রামে এই অভিযান পরিচালনা করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ