ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

আনসার সদস্যদের মনোবল বৃদ্ধিতে সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৫:০৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৫:০৮:৩৮ অপরাহ্ন
আনসার সদস্যদের মনোবল বৃদ্ধিতে সাংস্কৃতিক সন্ধ্যা আনসার সদস্যদের মনোবল বৃদ্ধিতে সাংস্কৃতিক সন্ধ্যা
সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা মহানগর পূর্ব জোনের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাহিনীর অর্কেস্ট্রা দল সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ) জনাব মোঃ আশরাফুল আলম সহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির ভাষণে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বাহিনীর গৃহীত বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সদর দপ্তর থেকে কেন্দ্রীয়ভাবে বেতন প্রদান, আনসার গার্ডের সংখ্যা বৃদ্ধি এবং আভি ব্যাংক শেয়ার থেকে লভ্যাংশ প্রাপ্তি নিশ্চিত করার মতো পদক্ষেপগুলো সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহাপরিচালক বলেন, এই ধরনের উদ্যোগ বাহিনীর সদস্যদের কল্যাণ ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

তিনি আরও বলেন যে, দেশব্যাপী এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যা সদস্যদের মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সাহায্য করবে। "সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার" স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

বক্তব্য পর্ব শেষে বাহিনীর নিজস্ব অর্কেস্ট্রা দলের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। এতে নৃত্য, সংগীতসহ বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত অঙ্গীভূত আনসার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এই ধরনের আয়োজন বাহিনীর সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার