ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে বিএনপি নেতাকে পিস্তল নিয়ে ধাওয়া

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৮:২৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৮:২৫:০০ অপরাহ্ন
দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে বিএনপি নেতাকে পিস্তল নিয়ে ধাওয়া দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে বিএনপি নেতাকে পিস্তল নিয়ে ধাওয়া
 

নাটোরের বড়াইগ্রামে দলীয় কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউনিয়ন চেয়ারম্যান আলী আকবরকে (৭০) হত্যার উদ্দেশ্যে পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করার অভিযোগ উঠেছে অপর গ্রুপের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বিএনপি নেতা রাতেই থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পরে তিনি দায়ীদের গ্রেফতার ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল মৃধা, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা আলী আকবর বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী পালনের লক্ষ্যে সোমবার বিকালে জোয়াড়ী ইউপি চত্বরে মতবিনিময় সভা করেন তারা। সভা শেষে তিনি প্রাইভেটকারে রামাগাড়ী গ্রামের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় পেছন থেকে জোয়াড়ী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সদস্য আরিফের নেতৃত্বে ১০-১২ জন বহিরাগত বিএনপি-যুবদল নেতাকর্মী কয়েকটি মোটরসাইকেলে পিস্তল উঁচিয়ে দেশীয় অস্ত্রসহ প্রাইভেট কারটির পিছু ধাওয়া করে। এ সময় চালক দ্রুত চালিয়ে প্রাইভেটকারটি ফাঁকা রাস্তা থেকে লোকালয়ের মধ্যে নিয়ে গেলে হামলাকারীরা চলে যায়। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন এবং যেকোনো সময় তাকে নৃশংসভাবে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড