ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

মেক্সিকোতে ভয়াবহ বন্যায় ৬৪ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৪:৫২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৪:৫২:৪৭ অপরাহ্ন
মেক্সিকোতে ভয়াবহ বন্যায় ৬৪ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
মেক্সিকোর মধ্য ও পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬৫ জন নিখোঁজ রয়েছেন। টানা প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় কয়েকটি রাজ্যের সড়ক নদীতে পরিণত হয়েছে এবং সেতু ও রাস্তাঘাট ভেসে গেছে। খবর এএফপির।

প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম জানান, প্রায় ১০ হাজার সেনা সদস্য নৌকা, বিমান ও হেলিকপ্টারসহ উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন এবং বন্যায় আটকে পড়া মানুষদের কাছে খাদ্য ও বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছেন। গৃহহারা মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

মেক্সিকোর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান লাউরা ভেলাজকেজ জানান, ভেরাক্রুজ, হিদালগো ও পুয়েবলা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু হিদালগো রাজ্যেই ৪৩ জন নিখোঁজ রয়েছেন। তিনি জানান, মৃত্যুর সংখ্যা মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ৪৭ থেকে বেড়ে ৬৪-এ পৌঁছেছে, যা পরিস্থিতির দ্রুত অবনতির ইঙ্গিত দিচ্ছে।

মেক্সিকোতে চলতি বছর রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে মেক্সিকো সিটিতে। টেনানগো ডি ডোরিয়া এলাকায় স্থানীয়রা খাদ্য ও পানির সন্ধানে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করছেন। সড়কপথ প্লাবিত হওয়ায় যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। ৩৫ বছর বয়সী স্থানীয় কৃষক মার্কো মেন্দোজা বলেন, দুই-আড়াই ঘণ্টা কাঁদা পেরিয়ে হেঁটে গেছি কিন্তু কিছুই পাইনি, খাবারও নেই, সরবরাহও নেই।

প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগিয়ে আসা গ্রীষ্মমন্ডলীয় ঝড় রেমন্ডের প্রভাবে দেশটিতে ভারী বৃষ্টি হচ্ছে। এই ঝড়ের প্রভাবে চিয়াপাস, গুয়েরেরো, ওয়াহাকা ও মিচোয়াকান রাজ্যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, আগামী সপ্তাহে এই ঝড় দক্ষিণ বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে আঘাত হানতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর