ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৪:৪৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৪:৪৯:৫৭ অপরাহ্ন
গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ ছবি: সংগৃহীত
ইসরায়েলের দুই বছরের যুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মোট ভবনের ৮০ শতাংশেরও বেশি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গাজা উপত্যকায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

বর্তমানে গাজা উপত্যকা পুনর্গঠনের চাহিদা নিরূপণে কাজ করছে জাতিসংঘের এই উন্নয়ন কর্মসূচি। সংস্থাটি বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় পুরো গাজা উপত্যকার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গাজা নগরীতে ধ্বংসযজ্ঞের এই হার ৯২ শতাংশ।

জেনেভায় ইউএনডিপির একজন মুখপাত্র ইসরায়েলি এই ধ্বংসযজ্ঞকে ‌‌‘‘বিধ্বংসী’’ বলে আখ্যায়িত করেছেন। সংস্থাটির হিসাব অনুযায়ী, গাজা উপত্যকা পুনর্গঠনের আগে সেখান থেকে অন্তত ৫ কোটি ৫০ লাখ টন ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে।

ইউএনডিপি বলেছে, তারা ধ্বংসাবশেষ অপসারণের কিছু কাজ শুরু করেছে। তবে অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণ কাজ বাধাগ্রস্ত করছে। সংস্থাটি বলেছে, উপত্যকায় ধ্বংসাবশেষের নিচ থেকে প্রায়ই মরদেহ পাওয়া যাচ্ছে। এসব মরদেহের পরিচয় শনাক্ত এবং সংরক্ষণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বিশ্বব্যাংকের যৌথ হিসাব অনুযায়ী, গাজা উপত্যকাকে আবারও বসবাসযোগ্য করে তোলার জন্য কমপক্ষে ৭০ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে সেখানে স্বাস্থ্যসেবাবিষয়ক কার্যক্রম বাড়িয়ে দিয়েছে ডব্লিউএইচও।

উপত্যকার হাসপাতালগুলোতে চিকিৎসা সহায়তা জোরদারে জরুরি চিকিৎসক দল পাঠিয়েছে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা। এছাড়া আটটি ট্রাকে করে ইনসুলিন, ল্যাবের উপকরণ ও জরুরি ওষুধসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে সংস্থাটি।

 টেড্রোস বলেন, গাজার স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। এই সংকট আমাদের গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ভালোভাবে গড়ে তোলার সুযোগ তৈরি করে দিয়েছে। আর সেই চিকিৎসাব্যবস্থা হবে আরও শক্তিশালী, ন্যায়সঙ্গত ও মানুষের প্রয়োজনকেন্দ্রিক একটি ব্যবস্থা।

তিনি বলেন, শান্তিই সবচেয়ে কার্যকর ওষুধ। সূত্র: বিবিসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭