ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের

ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৪:৪৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৪:৪৫:১৬ অপরাহ্ন
ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত ফাইল ফটো
ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহানুর ইসলাম বাবু (২৬) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু আরিফ মোল্যা (২৭) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মাঝকান্দি–বোয়ালমারী–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত শাহানুর ইসলাম বাবু আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহানুর ও তার বন্ধু আরিফ মোটরসাইকেলে করে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে কাদিরদী কলেজের সামনে পৌঁছালে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানুরকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ প্রাথমিক চিকিৎসা নেন।
 
আহত আরিফ বলেন, ‘দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শাহানুরকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আমি অল্পের জন্য বেঁচে গেছি।’
 
নিহতের চাচা গণমাধ্যমকর্মী মোস্তাফিজুর রহমান রিয়াজ বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহন প্রায়ই বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে। আমার ভাতিজা বন্ধুকে সঙ্গে নিয়ে ফরিদপুর যাচ্ছিল, পথে কাদিরদীতে বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।’
 
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকেই পাওয়া যায়নি। ফরিদপুর মেডিকেলে শাহানুরের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য

পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য