ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ্যে অহান ও অনীতের একান্ত মুহূর্তের ছবি!

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৪:১৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৪:১৪:৫৮ অপরাহ্ন
প্রকাশ্যে অহান ও অনীতের একান্ত মুহূর্তের ছবি! ছবি: সংগৃহীত
পর্দায় তাঁদের গভীর সমীকরণে মুগ্ধ হয়েছে দর্শক। বাস্তবেও তাঁরা পরস্পরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জল্পনা চলছিল। এ বার সেই জল্পনায় কি সিলমোহর দিয়েই দিলেন অহান পাণ্ডে? সমাজমাধ্যমে অনীত পড্ডার সঙ্গে অহান একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নেওয়ার পরে সেই প্রশ্নই উঠেছে।

সোমবার অনীতের ২৩ বছরের জন্মদিন। সেই উপলক্ষে একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নিলেন তাঁরা। চলতি বছরের শুরুতে মুম্বইয়ে ছিল ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-র অনুষ্ঠান। অহানের পোস্ট করা ছবিগুলিতে স্পষ্ট, অনীতের সঙ্গে তিনি এই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন।

একটি ছবিতে দেখা যাচ্ছে, অহান চোখ বুজে সেই অনুষ্ঠান উপভোগ করছেন। তাঁর কাঁধে মাথা রেখে আছেন অনীত। তাঁর চোখেমুখে উল্লাসের ছাপ। ‘সইয়ারা’ মুক্তি পাওয়ার বহু দিন আগেই হয়েছিল এই অনুষ্ঠান। তাই অনুরাগীদের অনুমান, ছবির শুটিং-এর সময় থেকেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে।

বলিউডের এক ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছু দিন ধরেই সম্পর্কে রয়েছে অহান ও অনীত। পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা। একসঙ্গে শুটিং করতে করতে, সময় কাটাতে কাটাতে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে বলে জানিয়েছে সেই সূত্র। সেই সূত্রের কথায়, “এই সম্পর্কটা খুবই মিষ্টি। একেবারে স্বাভাবিক ভাবে গ়ড়ে উঠেছে। মেয়েটি (অনীত) খুবই নিষ্পাপ ও মিষ্টি ধরনের। শুটিংয়ের সময়ে ওর খেয়াল রাখত অহান। যত দিন কেটেছে, ওরা পরস্পরের ঘনিষ্ঠ হয়েছে। প্রথমে খুব ভাল বন্ধুত্ব ছিল ওদের মধ্যে। তার পরে প্রেম হয়।”

উল্লেখ্য, চলতি বছর ১৮ জুলাই মুক্তি পেয়েছিল ‘সইয়ারা’। বক্স অফিসে আলোড়ন ফেলেছিল এই ছবি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩