ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা! পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যমুনা সেতু পশ্চিম থানায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ২০ জুলাই ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য! পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

মিশরে শান্তি সম্মেলনে ইটালির মেলোনিকে প্রশংসায় ভরালেন ট্রাম্প

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৪:১০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৪:১০:৩৩ অপরাহ্ন
মিশরে শান্তি সম্মেলনে ইটালির মেলোনিকে প্রশংসায় ভরালেন ট্রাম্প ছবি: সংগৃহীত
ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপ এবং গুণে মুগ্ধ ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশরে গাজা সংক্রান্ত শান্তি সম্মেলনে বক্তৃতা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পিছনে দাঁড়়িয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। হঠাৎই মেলোনির দিকে ঘুরে ট্রাম্প বলেন, “সুন্দরী বললে আপনি নিশ্চয়ই রাগ করবেন না? কারণ আপনি ঠিক তাই।” ট্রাম্পের প্রশংসা শুনে হাসতে দেখা যায় ইটালির প্রধানমন্ত্রীকে। হেসে ফেলেন অন্য রাষ্ট্রপ্রধানেরাও।

ট্রাম্প যে মেলোনির প্রশংসা করতে চলেছেন, তা প্রথমে বোঝা যায়নি। গাজায় শান্তি ফেরানো নিয়ে গুরুগম্ভীর কথাই বলছিলেন তিনি। হঠাৎই তিনি বলতে শুরু করেন, “আপনি যদি আমেরিকায় কোনও মেয়েকে সুন্দরী বলেন, তা হলে আপনার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। তবু আমি সেটা বলার সুযোগ নেব।” তার পরেই মেলোনির দিকে ঘুরে তাঁকে ‘সুন্দরী’ বলেন ট্রাম্প।

এখানেই থামেননি ট্রাম্প। মেলোনিকে ‘সফল রাজনীতিক’ বলেও অভিহিত করেন তিনি। বলেন, “উনি (মেলোনি) দারুণ মানুষ। ইটালির মানুষ তাঁকে শ্রদ্ধা করে। উনি খুবই সফল... খুবই সফল এক জন রাজনীতিক।” তাঁর আহ্বানে মিশরের সম্মেলনে যোগ দেওয়ার জন্য ‘সুন্দরী মহিলা’ মেলোনিকে ধন্যবাদ জানান ৭৯ বছর বয়সি ট্রাম্প।

প্রসঙ্গত, মিশরের শান্তি সম্মেলনে যে ৩০ জন রাষ্ট্রপ্রধান যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে মেলোনিই এক মাত্র মহিলা। ইটালির দক্ষিণপন্থী রাজনীতিক মেলোনি সাম্প্রতিক অতীতে বহু বার ট্রাম্পের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক বেশ মসৃণ। ২০২৪ সালের জুন মাসে ইটালিতে বসেছিল জি৭ বৈঠকের আসর। বৈঠকের ফাঁকেই মোদীর সঙ্গে নিজস্বী তোলেন মেলোনি।

সেটি পোস্ট করে সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, “মেলোডি টিমের তরফ থেকে স্বাগতম।” নিজের এবং মোদীর নাম জুড়েই ‘মেলোডি’ শব্দটি ব্যবহার করেছিলেন তিনি। তার পর থেকেই শব্দটি সমাজমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার