ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

বেড়েছে যমুনা ও বাঙালি নদীর পানি

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৮:২৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৮:২৩:৩২ অপরাহ্ন
বেড়েছে যমুনা ও বাঙালি নদীর পানি বেড়েছে যমুনা ও বাঙালি নদীর পানি

বগুড়ায় কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সারিয়াকান্দিতে যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে নাব্যতা ফিরে আসায় বিভিন্ন রুটে নৌ-যান চলাচল স্বাভাবিক হয়ে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। 
পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি এখন বিপৎসীমার নিচে রয়েছে। জুনের মাঝামাঝি পর্যন্ত নদীতে পানি এভাবে কমবেশি হতে পারে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে সারিয়াকান্দি উপজেলায় যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

রোববার এ নদীতে পানির উচ্চতা হয় ১৪.০০ মিটার। গত বৃহস্পতিবার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৩.৮৬ মিটার। তিন দিনে যমুনা নদীতে ১৪ সেন্টিমিটার পানি বেড়েছে। এ নদীতে পানির বিপৎসীমা ১৬.২৫ মিটার। অর্থাৎ যমুনা নদীতে পানি বিপৎসীমার ২.২৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়ে গত বৃহস্পতিবার উচ্চতা দাঁড়ায় ১৩.০৫ মিটার। রোববার এ নদীতে পানির উচ্চতা বেড়ে হয় ১৩.৭৬ মিটার। তিনদিনে সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানি বৃদ্ধি পায় ৭১ সেন্টিমিটার। এ নদীর পানির বিপৎসীমা ১৫.৪০ মিটার। অর্থাৎ বাঙালি নদীর পানি বিপৎসীমার ১.৬৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে সারিয়াকান্দি উপজেলায় যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধিতে স্বাভাবিক প্রবাহ চালু হয়েছে। অনেক মরে যাওয়া খালে প্রাণের সঞ্চার হয়েছে। এতে চরাঞ্চলের মানুষ নৌকায় খুব সহজে এক স্থান থেকে অন্যত্র যেতে পারছেন। তাদের উৎপাদিত কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হচ্ছে। এছাড়া চরাঞ্চলে পালিত কুরবানির পশু জেলা সদর, বিভিন্ন উপজেলার হাট-বাজার ও দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বাজারজাত করা যাচ্ছে।

সারিয়াকান্দির কালিতলা নৌঘাটে খোঁজ নিয়ে জানা গেছে, পানি বৃদ্ধি পাওয়ায় যমুনা নদীতে এখন নাব্যতা সংকট নেই। এ ঘাট থেকে দূরপাল্লার সব ধরনের নৌকা খুব সহজে চলাচল করছে। এছাড়া কিছুদিন আগে বন্ধ হওয়া সব নৌরুট চালু হয়েছে। এতে ওইসব রুটে চলাচলকারী জনগণ ও নৌকার মালিকদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। 

কালিতলা ঘাটের মাঝি মিজানুর রহমান, সুজন মিয়া প্রমুখ জানান, গত খরায় যমুনা নদীর বিভিন্ন এলাকায় নাব্যতা সংকট দেখা দেয়। চর জেগে ওঠায় নৌকা চলাচল বিঘ্নিত হয়। এতে ঘাট স্থানান্তর ও কয়েকটি রুটে নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়। এখন নদীতে জোয়ার আসায় তারা বাধাহীনভাবে নৌকা চালাতে পারছেন। আয় হওয়ায় সংসারের অভাব কেটে গেছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে দুই নদীতেই পানি স্থিতিশীল হয়েছে। আশা করা যাচ্ছে, দুই-একদিনের মধ্যে পানি কমে যাবে। তারপর আবারও বাড়বে। আগামী জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত পানি এ রকম কমবেশির মধ্যেই থাকবে। তবে জুন মাসের শেষের দিক থেকে পানি একেবারে স্থায়ীভাবে বাড়তে শুরু করবে। এ মুহূর্তে পানি বিপৎসীমা অতিক্রম করার কোনো আশঙ্কা নেই। 


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার