ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও

রাকসু নির্বচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র নিষেধাজ্ঞা জারি

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৪:০০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৪:০০:৫৩ অপরাহ্ন
রাকসু নির্বচনে  শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র নিষেধাজ্ঞা জারি রাকসু নির্বচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র নিষেধাজ্ঞা জারি
আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরএমপি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের আগের দিন থেকে শুরু করে পরের দিন পর্যন্ত মোট তিন দিনব্যাপী এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অর্থাৎ,  বুধবার (১৫ অক্টোবর) রাত ১২টা ১মিনিট থেকে শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও, এই সময়ে মাইকিং, আতশবাজি ও পটকা ফোটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্যের ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। ক্যাম্পাসের অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী এলাকায় কোন প্রকার অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি এবং বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার করা যাবে না।

তবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এই নিষেধাজ্ঞাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর প্রদত্ত ক্ষমতাবলে জারি করা হয়েছে। আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৩ অক্টোবর এই আদেশ জারি করা হয়। 

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে দুই হাজার পুলিশ সদস্য ও ১২ প্লাটুন র‌্যাব এবং ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। সোমবার (১৩ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক যৌথ বৈঠক শেষে আরএমপি পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী