ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

হাদিসে যে ব্যক্তিকে পৃথিবীর সব সম্পদের অধিকারী বলা হয়েছে

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৩:৫৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৩:৫৭:১৪ অপরাহ্ন
হাদিসে যে ব্যক্তিকে পৃথিবীর সব সম্পদের অধিকারী বলা হয়েছে ছবি: সংগৃহীত
প্রত্যেকদিন এবং প্রতিটি মুহূর্ত মানুষের জন্য ঘটনাবহুল। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি-কান্না—এমন সব ঘটনাপ্রবাহের মধ্যেই কাটে সময়। কখনো এমন পরিস্থিতি আসে যা আমাদের জন্য মেনে নেওয়া কষ্টকর। মনে হয় অন্যের জীবন আমার থেকেও সহজ। আমার ক্ষেত্রেই এমন বা এসব হচ্ছে কেন!

এমন সব ভাবনা ও কষ্টকর পরিস্থিতি ভেতরে ভেতরে আমাদের মানসিক সাহস কমিয়ে দেয় ও মনোবল ভেঙে দেয়। এই পরিস্থিতিগুলোতে আমাদের আল্লাহর ওপর ভরসা রাখা উচিত এবং মনে করা উচিত পরিস্থিতি যত খারাপই হোক না কেন তা কেটে যাবে। খারাপ সময়ের পর আল্লাহ তায়ালা ভালো সময় দেখাবেন।

মানুষের সান্ত্বনার জন্য কোরআন ও হাদিসে বিভিন্ন বাণী রয়েছে, এমন থেকে উপকার অর্জন করা যেতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন : যখন তোমাদের কেউ এমন ব্যক্তিকে দেখে যাকে মাল-সম্পদে, স্বাস্থ্য-সামর্থ্যে অধিক দেওয়া হয়েছে, তখন সে যেন নিজের চাইতে নিম্নমানের ব্যক্তির দিকে তাকায়। (বুখারি, হাদিস : ৬৪৯০)

অর্থাৎ, আমার থেকে কেউ ভালো থাকলে তার কথা খেয়াল করে মন খারাপ করা উচিত নয়। বরং সমাজের অনেকের থেকে আমি কতটা ভালো আছি তা ভেবে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। অন্য অনেকের থেকে আল্লাহ তায়ালা আমাকে যেসব নিয়ামত দিয়েছেন তা স্মরণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত।

বর্তমানে পৃথিবী একটি অস্থির সময় পার করছে, এই সময় অনেক দেশের মানুষ নিজেদের ঘরবাড়ি, প্রিয়জন হারিয়েছেন, এরপরও তারা আল্লাহ তায়ালার উপর ভরসা করে আবারও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। তাদের কথা ভেবে সান্ত্বনা লাভ করা যেতে পারে।

নিজের পরিবার-পরিজনের সঙ্গে থাকতে পারা এবং ঠিকমতো খাবার গ্রহণ করতে পারা ব্যক্তিকে পৃথিবীর সব সম্পদ দেওয়া হয়েছে বলে এক হাদিসে উল্লেখ করেছেন মহানবী (সা.)। এক হাদিসে উবাইদুল্লাহ ইবনে মিহসান আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

তোমাদের মধ্যে যে ব্যক্তি তার ঘরে অথবা গোষ্ঠীর মধ্যে নিরাপদে ও সুস্থ শরীরে সকাল করেছে এবং তার কাছে একদিনের খাবার আছে, তাকে যেন পার্থিব সমস্ত সম্পদ দান করা হয়েছে। (তিরমিজি, হাদিস : ২৩৪৬, ইবনু মাজাহ, হাদিস : ৪১৪১)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার