ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০ ফুলবাড়ীতে আউশে লোকসানের মুখে কৃষক ফুলবাড়ীতে পাটের উৎপাদন ও ভালো দামে খুশি কৃষক রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক সাংবাদিক এসএম আবদুল মুগনী নীরোকে আরআরইউ থেকে বহিষ্কার নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ রাজশাহীতে টিভি সাংবাদিকতার নামে প্রতারণা! বড়কুঠি ঘাটে মাশুল নিয়ে জেলে-ইজারাদার দ্বন্দ্ব চারঘাটে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৬ পরীক্ষার্থীদের বাসায় ডেকে খাতায় লিখিয়ে নম্বর বাড়ানোর অভিযোগ, তদন্ত কমিটি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৩ নেতা তানোরে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ ব্যানারে মানববন্ধন রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতার

বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে ইতিহাস গড়লো কেপ ভের্দে

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৩:৩৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৩:৩৯:৫২ অপরাহ্ন
বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে ইতিহাস গড়লো কেপ ভের্দে ছবি: সংগৃহীত
জনসংখ্যা ও ভূখণ্ডের আয়তনের বিচারে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে কেপ ভের্দে। বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে এস্বাতিনিকে ৩-০ গোলে হারিয়ে ওয়ার্ল্ড কাপের মূল পর্বের টিকেট পায় দেশটি।

 এর আগে, ১৯৭৫ সাল পর্যন্ত পর্তুগালের অধীনে ছিল তারা। স্বাধীনতা পাওয়ার পরে প্রথম ২০০২ সালের বিশ্বকাপের বাছাই পর্বে পৌঁছয় কেপ ভের্দে।

২০১৩ এবং ২০২৩ সালে আফ্রিকা কাপ অফ নেশনস কোয়ার্টার ফাইনালেও চলে গিয়েছিল দেশটি। এবার আল্টিমেট পুরস্কার হিসেবে দলটি যোগ্যতা অর্জন করেছে ওয়ার্ল্ড কাপের মূল পর্বে খেলার।

দলটির এমন সাফল্যর পেছনে রয়েছেন একজন তারকা প্লেয়ার। পিকো লোপেস! তার গল্প অনেকটা রূপকথার মতো। ৩৩ বছর বয়সী লোপেসের ক্যারিয়ারে নতুন এবং অদ্ভুত মোড় আসে।

২০১৭ সালে রোভার্সে যোগ দেয়ার আগে, এক সময় আয়ারল্যান্ড আন্ডার-১৯ জাতীয় দলে খেলতেন তিনি এবং সাথে ব্যাংকে মর্টগেজ অ্যাডভাইজার হিসেবে কাজ করতেন। এরপর থেকে তিনি পূর্ণকালীন ফুটবলার হয়েছেন, চারটি লিগ শিরোপা জিতেছেন, ইউরোপেও খেলে দেখেছেন এবং সর্বোপরি আন্তর্জাতিক অভিষেক লাভ করেছেন।

লোপেস ডাবলিনে জন্ম ও বেড়ে উঠেছেন। তার মা আয়রিশ। অন্যদিকে, বাবা কেপ ভের্দিয়ান। সেই হিসেবে তার খেলার কথা আয়ারল্যান্ড জাতীয় দলে। তবে, ঘটনা পুরো পাল্টে যায় ২০১৯ সালে।

তিনি ২০১৯ সালের অক্টোবর টোগোর বিরুদ্ধে ২-১ বন্ধুত্বপূর্ণ ম্যাচে কেপ ভের্দের হয়ে আন্তর্জাতিক অভিষেক করেন।

তবে, এটি হয়তো সম্ভবই হতো না, যদি তিনি তখনকার কেপ ভের্দে ম্যানেজার রুই আগুয়াসের লিঙ্কডইনে প্রেরিত বার্তার উত্তর না দিতেন। সেই মেসেজের উত্তর দিয়েই পেয়ে যান কেপ ভের্দে জাতীয় দলে খেলার সুযোগ। এরপর লোপেসকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে লোপেস বলেন, ‘আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এমন এলাকায় বড় হয়েছি যেখানে অনেক প্রাঙ্ক কল হত, তাই হয়তো অতিরিক্ত সতর্ক ছিলাম। তবে অহংকার ত্যাগ করে আমি সময়মতো সেই মেসেজের উত্তর দেই এবং সৌভাগ্যক্রমে আমাকে দলে নেয়া হয়।’

প্রাথমিক যোগাযোগের প্রায় এক মাস পর যখন লোপেস দলে যোগ দিতে যান, তখন তার সবচেয়ে বড় ভয় ছিল যোগাযোগের সমস্যা। কেপ ভের্দে দলে প্রধান ভাষা হলো পর্তুগিজ ও কেপ ভের্দিয়ান ক্রিওল ভাষা, যা তিনি জানতেন না।

তিনি জানান, ‘আমি চিন্তিত ছিলাম, কিন্তু যখন সেখানে পৌঁছাই; সবাই খুবই সহায়ক ছিল। যারা ইংরেজি জানত তারা ইংরেজিতেই কথা বলত এবং যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করতো।’

উল্লেখ্য, পিকো লোপেস শ্যামরক রোভার্সকে আয়ারল্যান্ডের লিগে ছয় মৌসুমে মোট পাঁচটি শিরোপা এবং ২০১৯ সালের পর প্রথম আইরিশ লিগে কাপ জেতাতে নেতৃত্ব দেন। সূত্র: স্কাই নিউজ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক