ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু যে গ্রামে ছেলে-মেয়ের বিয়ে দিতে চায় না কেউ! ১১ বছরের ছাত্রীর অন্তঃসত্ত্বা: পলাতক শিক্ষক, ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি রাজশাহীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ গাবতলীতে অগ্নিকাণ্ডে মৃত্যু পরিবারকে খাদ্য-বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন কৃষকের মুখে হাসি: গোমস্তাপুরে সাড়ে ৪ কিমি নতুন রাস্তার নির্মাণ কাজ শুরু রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭ নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে ঢুকে গেল বিমান, বিধ্বস্ত হয়ে নিহত ৩ দেশে পর্যাপ্ত কোরবানির পশু আছে,আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধ-র্ষ-ণ, আটক ৪ কিশোরগঞ্জে শিক্ষার্থীসহ আটক ৪৪ ; মুচলেকায় মুক্তি হাতে আস্ত আম নিয়ে মেট গালায় ইশা আম্বানি! মায়ের গয়নাকে কীভাবে ব্লাউজ বানিয়ে পরলেন? ‘ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’ শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা নারায়ণগঞ্জে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম যুদ্ধবিরতির মধ্যেই কেন আমিরশাহীতে হামলা ইরানের মাঝ আকাশ থেকে হঠাৎ উধাও! কাতারের কাছে 'জরুরি সঙ্কেত' দেওয়ার পরই চরম বিপাকে মার্কিন বিমান মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক

চারঘাটে সাবেক স্ত্রী’কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৩:১৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৪:০৭:৩৯ অপরাহ্ন
চারঘাটে সাবেক স্ত্রী’কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার চারঘাটে সাবেক স্ত্রী’কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
রাজশাহীর চারঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে (সাবেক স্ত্রী) এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় আসামি মোঃ সুমনকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৩ অক্টোবর) নাটোর জেলার সদর থানাধীন ফুলবাগান সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্র্রেফতার করা হয়।

গ্রেফতার সুমন চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামের মোঃ এমদাদুলের ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, প্রায় ছয় বছর আগে ভুক্তভোগী তরুণীর সঙ্গে সুমনের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় দুই বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর সুমন বিদেশে চলে গেলেও সাবেক স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখত।

প্রায় এক মাস আগে সুমন দেশে ফিরে এসে ওই তরুণীকে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারঘাট থানার আরজি সাদিপুর (হঠাৎ পাড়া) এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে চারঘাট থানায় মোঃ সুমন আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিযানে নামে র‌্যাব-৫। 

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নাটোর থেকে সুমনকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী এবং সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।  

জিজ্ঞাসাবাদে শেষে মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে চারঘাট থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই

পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই