ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

পণ্য ও সেবার মতো সমাজের মান নিশ্চিত হওয়াও জরুরি- বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৩:০২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৩:০২:২০ অপরাহ্ন
পণ্য ও সেবার মতো সমাজের মান নিশ্চিত হওয়াও জরুরি- বিভাগীয় কমিশনার পণ্য ও সেবার মতো সমাজের মান নিশ্চিত হওয়াও জরুরি- বিভাগীয় কমিশনার
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, পণ্য ও সেবার মান নিশ্চিত হওয়া যেমন জরুরি তেমনই জরুরি হচ্ছে সমাজের মান ঠিক থাকা। ফুটপাতের মান হচ্ছে সেখানে ফুচকার দোকান বসবে না। আমরা যদি ফুটপাত দিয়ে হাঁটতে না পারি তার মানে ফুটপাতের মান ঠিক নেই।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজশাহী বিএসটিআই বিভাগীয় কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।

বিভাগীয় কমিশনার মৌখিক পরীক্ষা গ্রহণে তাঁর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বিজ্ঞানের কোনো ছাত্র সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর তার বিষয়ের মৌলিক সূত্রগুলো যদি বলতে না পারে তার মানে ওই ছাত্রের মান ঠিক নেই। সব ক্ষেত্রে মানঠিক করার জন্য আমাদের অনেক কিছু করার আছে এমন মন্তব্য করে তিনি এজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক জহুরা সিকদার। তিনি বলেন, আজ বিশ্বের ১৭৪টি দেশে একযোগে মান দিবস পালন করা হচ্ছে। মান নিয়ন্ত্রণ করা হয় মানুষ ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আন্তর্জাতিক মান অর্জন ছাড়া আমাদের দেশে শিল্পের বিকাশ সম্ভব নয়।
 
তিনি জানান, যেকোনোউৎপাদক তার পণ্যেরমাননির্ধারণের জন্য বিএসটিআইবরাবরআবেদনকরলেবিএসটিআইয়ের পক্ষ থেকে মান নির্ধারণ করে দেওয়া হয়। বিএসটিআইয়েরমান সনদ নিয়েইবাংলাদেশের বেশ কিছু কোম্পানিবিশে^র অনেক দেশে পণ্য রপ্তানিকরছে।
 
রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক জহুরা সিকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
 
সভায় মান নিয়ন্ত্রণের জন্য আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য যে, পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘A Shared Vision for a better World- Standards for SDGs’  অর্থাৎ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক