ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

ক্যান্সার আক্রান্ত সেই রাবি শিক্ষার্থীর পাশে প্রশাসন

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১০:৪০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ১০:৪০:১৭ অপরাহ্ন
ক্যান্সার আক্রান্ত সেই রাবি শিক্ষার্থীর পাশে প্রশাসন ক্যান্সার আক্রান্ত সেই রাবি শিক্ষার্থীর পাশে প্রশাসন
নাটোরের গুরুদাসপুরে রাবি’র ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ষ্টাডিজ বিভাগের মাষ্টার্স শিক্ষার্থী ক্যান্সার আক্রান্ত দেলোয়ার হোসেন সুমনের পাশে দাঁড়ালো প্রশাসন। সুমন উপজেলার চরপিপলা গ্রামের আজহার হোসেনের একমাত্র ছেলে।

মুলত গত বৃহস্পতি ও শুক্রবার সংবাদ প্রকাশের পর সোমবার শেষ বিকেলে সুমনের চিকিৎসা সহায়তার জন্য তাঁর বাবার হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। তিনি অসুস্থ্য সুমনের খোঁজখবর নিয়ে সুস্থ্যতা কামনা করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়াসহ খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, যেকোন মানবিক সহায়তায় উপজেলা প্রশাসন পাশে থাকবে। আগামীতে আর্থিক সহযোগিতার বাইরে অন্যভাবে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

অপরদিকে সুমনের চিকিৎসার জন্য আমেরিকা প্রবাসী রাশিদুল ইসলাম, বিবেক ফাউন্ডেশন, নাটোর জেলা সমিতি ঢাকা, ব্যাক্তি, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

সুমনের পিতা আজহার হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দ্রুততম সময়ে উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা পেয়েছেন। ছেলের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ছেলেকে বাঁচাতে তিনি সুহৃদ, দানবীর ও মানবিক মানুষের সহায়তা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- দেলোয়ার হোসেন, অগ্রনী ব্যাংক চাঁচকৈড় বাজার শাখা, এ্যকাউন্ট নম্বর-০২০০০২২০৮১১৫৮ এবং বিকাশ ০১৭৬৪৯০৩০১১।

জানা গেছে, ২০২২সালের জুলাই  তার স্পাইনাল কর্ডে টিউমার ধরা পরে। টিউমারটি কারনে অসহনীয় ব্যথা ও ধীরে ধীরে দুই পায়ে অসাড়ভাব নেমে আসতে থাকে। মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে টিউমার অপসারন করা হয়। তিনমাস পর আবার ব্যথা শুরু হলে করতে গিয়ে পরিক্ষায় হাড় ক্যান্সার ধরা পরে। সেখানে তিনি অধ্যাপক ডাক্তার এস.কে সাদের হোসেনের তত্ববধানে চিকিৎসাধীন থেকে ১২টি কেমোথেরাপি ৩৮টি রেডিওথেরাপি নিয়ে কিছুটা সুস্থ্য হয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারীতে বাড়ি ফিরেন।

চলতি বছরের শুরুতে নতুন পরীক্ষা রিপোর্টে দেখা যায়, আক্রান্ত ক্যান্সার সেল ফিরে এসেছে এবং সেটি ফুসফুস ও স্পাইনাল কর্ডে ছড়িয়ে পড়েছে। ডাক্তার সাদের হোসেন উন্নত চিকিৎসার জন্য সুমনকে ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে (সিএমসি) চিকিৎসার পরামর্শ দেন। এরইমধ্যে সুমনের চিকিৎসা করাতে ৩০ লাখ টাকা ব্যায় করে সর্বশান্ত পরিবারটি। ধারদেনা করে বর্তমানে সুমনকে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠিয়েছে তার পরিবার। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। 

রাবির ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ষ্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্ঠা আমিরুল ইসলাম কনক বলেন, সুমন আমার এলাকার ছেলে।

প্রাথমিকভাবে বিভাগের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগীতা করা হয়েছে। বড় আর্থিক সহযোগীতা করতে ছাত্র-শিক্ষক সমন্ময়ে ফান্ড গঠনের চেষ্টা চলছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ