ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক

পাবনা মানসিক হাসপাতালে আনসারদের হাতে ভুয়া এসআইসহ আটক

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১০:৩২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ১০:৩২:২৭ অপরাহ্ন
পাবনা মানসিক হাসপাতালে আনসারদের হাতে ভুয়া এসআইসহ আটক পাবনা মানসিক হাসপাতালে আনসারদের হাতে ভুয়া এসআইসহ আটক
পাবনা মানসিক হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যদের বিচক্ষণতায় এক ভুয়া উপ-পরিদর্শক (এসআই) এবং তার চার সহযোগী ভুয়া কনস্টেবলকে আটক করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটায় হাসপাতালের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

হাসপাতালের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী আনসার সদস্য জয়নাল আবেদীন এবং জহুরুল ইসলামের কাছে মোঃ সুমন মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিজেকে পুলিশের এসআই হিসেবে পরিচয় দেন। তিনি জানান, তার দলসহ হাসপাতালের ভেতরে পরিদর্শনে প্রবেশ করতে চান।

ওই সময় কর্তব্যরত আনসার সদস্যরা নিয়ম অনুযায়ী তাকে রেজিস্টারে নাম লিপিবদ্ধ করতে এবং পরিচয়ের প্রমাণ হিসেবে আইডি কার্ড দেখাতে অনুরোধ করেন। কিন্তু সুমন মিয়া আইডি কার্ড দেখাতে অস্বীকৃতি জানালে আনসার সদস্যদের সন্দেহ হয়।

তারা তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রধান ফটক বন্ধ করে দেন এবং তাদের আটক করেন। খবর পেয়ে হাসপাতালের সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করেন। তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় তিনি দ্রুত স্থানীয় থানায় খবর দেন।

কিছুক্ষণ পরেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ভুয়া এসআই ও তার চার সহযোগীকে নিজেদের হেফাজতে নেন।

পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যরত আনসার সদস্যদের সতর্কতা, বুদ্ধিমত্তা এবং দায়িত্বশীলতার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছে। তাদের এই তৎপরতার ফলে একটি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে এবং হাসপাতালের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে  বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী

রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী