ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

পানিতে ভাসছে ধান, মিলছে না শ্রমিক

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৮:১৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৮:১৮:৩৪ অপরাহ্ন
পানিতে ভাসছে ধান, মিলছে না শ্রমিক পানিতে ভাসছে ধান, মিলছে না শ্রমিক
 

টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের বেশকিছু এলাকার পাকা ধান এখন পানিতে ভাসছে। প্রায় ৮০ ভাগ ধান কাটা হলেও বাকি ধান নিয়ে বিপদে পড়েছেন কৃষক। শ্রমিক মিলছে না। ধান থেকে চারা গজিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে হাঁটু পানিতে নেমে অনেকেই ধান কেটে ঘরে তুলছেন।

চলতি মাসে মঙ্গলবার পর্যন্ত জেলায় ২৫৮ মিলি বৃষ্টি রেকর্ড করেছে কৃষি বিভাগ। এর মধ্যে গত ২৩ থেকে ২৬ মে পর্যন্ত ১৩৮ মিলি বৃষ্টি হয়েছে। এতে মাঠের ফসলের কিছুটা ক্ষতি হয়েছে।

 
 

সরেজমিন নাচোল উপজেলার কামার জগদইল গ্রাম ঘুরে দেখা গেছে, কেটে রাখা ধান জমির আইলে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। অনেকেই রাস্তার পাশে উঁচু জায়গায় স্তূপ করে রেখেছেন মাড়াইয়ের জন্য। কাঙ্ক্ষিত রোদ না ওঠায় মাড়াই বা শুকানো যাচ্ছে না। স্তূপ করা ধানে চারা গজিয়ে গেছে।

এ সময় কথা হয় কৃষক এনায়েত উল্লাহর সঙ্গে। তিনি জানান, চলতি মৌসুমে ৮০ ভাগ ধান কাটা হয়ে গেছে। ক্ষেতের পাশে স্তূপ করে রাখা অনেক ধান ভেসে গেছে। তিনি তিন বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন। সব ধান তলিয়ে গেছে। শ্রমিক না পেয়ে নিজেই তিন দিন ধরে ধান কাটছেন। কাটা ধানের ৬০ ভাগই নষ্ট হয়ে গেছে। 

একই এলাকার কৃষক বিজয় চন্দ্র বর্মন বলেন, আবহাওয়া ভালো না বলে মাঠ থেকে ধান নেওয়া যাচ্ছে না। শ্রমিকও বেশি বেশি মজুরি চাচ্ছেন। ধান দিয়ে এবার লাভ দূরে থাক, উৎপাদন খরচ তোলাই কষ্টকর হবে।

কৃষক আদেশ্বর জানান, পাঁচ বিঘা বোরো ধান লাগিয়েছিলাম। ফলন ভালো হয়েছিল। বেশির ভাগ ধান কেটে জমিতে আঁটি বেঁধে রেখেছিলাম। তিন দিনের বৃষ্টিতে সব শেষ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর জেলায় ৫১ হাজার ৯৩৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নিধারণ করা হলেও আবাদ হয়েছে ৪৭ হাজার ৭৩০ হেক্টর। জিরাশাইল, সরু জাতের জিরাশাইলসহ দেশি জাতের ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় চার হাজার হেক্টর কম জমিতে ধানের আবাদ হলেও আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। ধান বিক্রি করে সংসারে সচ্ছলতার আশায় বুক বেঁধেছিলেন কৃষক। এক সপ্তাহের ভারী বৃষ্টিতে সেই আশা ভঙ্গ হয়েছে। ধান এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাদের।

সদর উপজেলার আতাহি গ্রামের সম্বন্বিত কৃষি খামার বরেন্দ্র কৃষি উদ্যোগের মালিক মুনজের আলম মানিক জানান, এ বছর ধানের বাম্পার ফলন হলেও অপ্রত্যাশিত বৃষ্টির কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর জমিতে উন্নত জাতের ধান আবাদ করেছেন। বেশির ভাগ ধান বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছীন আলী বলেন, ৮০ ভাগ ধান কাটা হয়ে গেছে। তাই কৃষকের তেমন একটা ক্ষতি হবে না। তিনি স্তূপ করা ধান খোলা জায়গায় রেখে শুকিয়ে নেওয়ার পরামর্শ দেন। এতে চারা গজাবে না। এর মধ্যে আবহাওয়া ভালো না হলে ক্ষতির মুখে পড়বেন কৃষক। ক্ষতিগ্রস্ত ধান থেকে বীজ না করার পরামর্শ দিয়েছেন এ কৃষি কর্মকর্তা।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১