ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু পাচার চক্রের পর্দাফাঁস, ৯ লাখ টাকায় ‘যমজ’ সাজিয়ে শিশু বিক্রির অভিযোগ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান নগরীতে স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসায় গুলিবিদ্ধ যুবক, উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক যোগব্যায়াম বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: ভূমিমন্ত্রী তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ ‘ছোঁয়ার অধিকার কে দিল’? জ্যাকলিনের হাত ধরে ছবি তুলতে বাধা! তীব্র কটাক্ষের শিকার অভিনেত্রীর দেহরক্ষী সুইৎজ়ারল্যান্ডে আমেরিকা-ইরান বৈঠক শুরু! তেহরান আগেই জানিয়ে দিল, লেবাননে হামলা না থামলে চূড়ান্ত চুক্তিসই নয় রাতের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইরান ও বেলজিয়াম ভাড়া বাসায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ নাসিরনগরে প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নওগাঁয় নাকে চেতনানাশক স্প্রে করে মুহূর্তেই স্মৃতিভ্রম, অতঃপর... সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ  সন্তানের বাধায় দুইবার খুঁড়তে হলো বাবার কবর মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমামকে হাতেনাতে ধরে জুতার মালা ও গণপিটুনি গাজায় ফের ইজরায়েলি হামলায় শিশু-সংবাদকর্মী-সহ নিহত ৯ সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকূফ ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা সাংবাদিক ও জননেতা সৈয়দ মেরাজুল হোসেনের চিরবিদায়

নগরীতে ব্রিটিশ ল্যাঙগুয়েজ সেন্টারের লর্ড-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের অর্থ প্রতারণার অভিযোগ

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৯:৩৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৯:৩৮:০৭ অপরাহ্ন
নগরীতে ব্রিটিশ ল্যাঙগুয়েজ সেন্টারের লর্ড-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের অর্থ প্রতারণার অভিযোগ মহানগরীতে ব্রিটিশ ল্যাঙগুয়েজ ক্লাব অ্যান্ড আইইএলটিএস সেন্টারের শিক্ষক লর্ড-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের অর্থ প্রতারণার অভিযোগ
 

রাজশাহী মহানগরীর অক্ট্রোয় মোড় এলাকায় ব্রিটিশ ল্যাঙগুয়েজ ক্লাব অ্যান্ড আইইএলটিএস সেন্টার (British Language Club & IELTS) নামের একটি কোচিং সেন্টারের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে ২ লক্ষ ১৫ হাজার ৩০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কোচিং সেন্টারটি মহানগরীর মতিহার থানার কাজলা অক্ট্রোয় মোড় এলাকায় অবস্থিত।

মোঃ শহিদুল ইসলাম (৬৫) নামের এক অভিভাবক রাজশাহী মহানগরীর মতিহার থানায় বিবাদী কোচিং সেন্টারের প্রধান মোঃ ইয়ারফ আলীর (৪৮) ওরফে লর্ড বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, বিবাদী শিক্ষক মোঃ ইয়ারফ আলীর (লর্ড) মালিকানাধীন কোচিং সেন্টারটি ৬ মাস ও ৩ মাস মেয়াদী পাঠদানের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সর্বনিম্ন ১২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩২হাজার টাকা পর্যন্ত গ্রহণ করেন। কিন্তু শর্তানুযায়ী আশানুরূপ পাঠদান না করানোয় শিক্ষার্থীদের সময় নষ্ট হয় এবং তারা হতাশ হয়ে পড়েন। ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে হাসান ১৮ হাজার টাকা, সাদিয়া-১২,৩৩৪ টাকা, রাইয়া-৮,৩৩৪টাকা, তুবা-৬,৩৩৪ টাকা, আফরিন-১০,৮৩৪ টাকা, তোতা-৫,৫০০ টাকা, প্রিয়জিত-১২,৩৩৪ টাকা, আজাদ-৫,৮৩৪ টাকা, মাহফুজ-১৬,৮৩৪ টাকা, অভি-১২,৩৩৪ টাকা, সিয়াম-১২,৩৩৪ টাকা, মুস্তাকিন-১২,৩৩৪ টাকা, সাকিবুল-১২,৩৩৪ টাকা, মুনিম-২৮,৩৩৪ টাকা, মিজানুর রহমান ৬,০০০ টাকা, হুমায়রা-৪,০০০ টাকা, জামাল-৭,০০০ টাকা, সাজেমান-৭,০০০ টাকা, আব্দুল্লাহ-৯,০০০ টাকা, মুস্তাফিজুর রহমান- ৭,০০০ টাকা সর্বমোট ২,১৫,৩০০/- (দুই লক্ষ পনের হাজার তিনশত) টাকা প্রদান করেন। এছাড়াও সাইফ নামের একজন শিক্ষার্থী ২৪,০০০ হাজার টাকা প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীরা কোচিং কর্তৃপক্ষের কাছে তাদের প্রদত্ত টাকা ফেরত চাইলে কর্তৃপক্ষ তালবাহানা শুরু করে এবং টাকা চাইলে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

অভিযোগে আরও জানানো হয়েছে, গত ২৬/০৯/২০২৫ তারিখে সন্ধ্যা ৬টায় মোঃ শহিদুল ইসলাম সহ অন্যান্য অভিভাবকগণ এবং ভুক্তভোগী শিক্ষার্থীরা ব্রিটিশ ল্যাঙগুয়েজ ক্লাব অ্যান্ড আইইএলটিএস কোচিং সেন্টারে গিয়ে টাকা ফেরত চান। সে সময় বিবাদী অশোভন আচরণ করেন। পরবর্তীতে তিনি গত শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মধ্যে টাকা ফেরত দেওয়ার জন্য সময় নেন এবং উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে ৩০০ টাকা মূল্যের নন- জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করেন এবং টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। তবে গত শুক্রবার শিক্ষার্থীরা কোচিং

সেন্টারে গিয়ে দেখেন সেটি তালাবদ্ধ। ফলে শিক্ষার্থীরা টাকা উত্তোলন করতে পারেননি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন।

এ ব্যপারে জানতে জানতে চাইলে শিক্ষক মোঃ ইয়ারফ আলীর (লর্ড) বলেন, টাকা গ্রহণ ও ফেরতের অঙ্গীকারের বিষয়টি স্বিকার করেন। তবে তিনি টাকা ফেরত দিবেন না বলে সাফ জানান। বলেন আমি তাদের কোচিং-এ পড়িয়ে পাওনা টাকা সমতুল্য পরিশ্রম দিব।

মতিহান থানার অফিসার ইনচার্জ (ওসি), জানান, টাকা ফেরতের জন্য শিক্ষক ৩শত টাকা মূল্যের স্ট্যাম্পের উপর অঙ্গিকার করেছেন। তাই আইন অনুযায়ী তার টাকা ফেরত দেয়া উচিত। তবে কেন তিনি টাকা ফেরত দিচ্ছেন না এবং সার্বিক বিষয় কি? তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যোগব্যায়াম বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: ভূমিমন্ত্রী

যোগব্যায়াম বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: ভূমিমন্ত্রী