ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ স্থানীয়দের উপস্থিতিতে কালেমা পাঠ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল উদ্ধার ও জরিমানা বানেশ্বর সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

‘কী সুন্দর! দুধের মতো চেহারা দিয়ে ৭০ বছরের বাচ্চাদের ঘুম পাড়ান?’, তমন্নাকে কুরুচিকর মন্তব্য অন্নুর

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৭:২৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৭:২৩:১০ অপরাহ্ন
‘কী সুন্দর! দুধের মতো চেহারা দিয়ে ৭০ বছরের বাচ্চাদের ঘুম পাড়ান?’, তমন্নাকে কুরুচিকর মন্তব্য অন্নুর ‘কী সুন্দর! দুধের মতো চেহারা দিয়ে ৭০ বছরের বাচ্চাদের ঘুম পাড়ান?’, তমন্নাকে কুরুচিকর মন্তব্য অন্নুর
তমন্না ভাটিয়ার সৌন্দর্যকে দুধের সঙ্গে তুলনা করে কটাক্ষের শিকার হলেন অন্নু কপূর। সম্প্রতি ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর ‘গফুর’ গানে নেচে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। শুধুই সৌন্দর্য নয়, তাঁর নাচেও মুগ্ধ দর্শক। কিন্তু এর মধ্যেই তমন্নাকে নিয়ে অন্নুর মন্তব্য ঘিরে শোরগোল নেটপাড়ায়।

সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত ছিলেন অন্নু। সেখানে তাঁকে তমন্নাকে নিয়ে প্রশ্ন করা হয়। বর্ষীয়ান অভিনেতা বলেন, “মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।” তমন্না বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। তবে এই তকমা যে তাঁর পছন্দ নয়, তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তাই অন্নুর এই মন্তব্য সমালোচিত হচ্ছে।

গত বছর তমন্নার ‘আজ কি রাত’ গানের সঙ্গে নাচও জনপ্রিয়তা পেয়েছিল। এক সাক্ষাৎকারে তমন্না জানিয়েছিলেন, গানটি এতই জনপ্রিয় যে বাচ্চাদের এই গান শোনালেই তারা নাকি চুপ করে খাবার খায় এবং তার পর ঘুমিয়ে পড়ে। এই মন্তব্য নিয়েও তমন্নাকে খোঁচা দিয়েছেন অন্নু। তাঁর কথায়, “কত বছর বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমোতে যায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে। আমি হলে জানতে চাইতাম, এই বাচ্চাদের বয়স কত।”

এখানেই শেষ নয়। অন্নু বলেন, “বোন, নিজের গান দিয়ে, নিজের শরীর দিয়ে, দুধের মতো চেহারা দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়ায়। খুব ভাল কথা। দেশের সত্যিই উপকার হচ্ছে। আমাদের বাচ্চাদের নির্ভেজাল ঘুম হচ্ছে।”

অন্নুর এই মন্তব্যে হতবাক নেটাগরিক। তাঁদের বক্তব্য, নিজের বয়স ভুলে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন অন্নু। একজন লিখেছেন, “অন্নুজি আপনার থেকে এমন খারাপ মন্তব্য আশা করিনি।” তমন্না যদিও এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ

রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ