ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৪৫-এও সুন্দর থাকার পিছনে রয়েছে মোগলদের ‘অবদান’?

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৭:২০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৭:২০:২২ অপরাহ্ন
৪৫-এও সুন্দর থাকার পিছনে রয়েছে মোগলদের ‘অবদান’? ৪৫-এও সুন্দর থাকার পিছনে রয়েছে মোগলদের ‘অবদান’?
বয়স সংখ্যা মাত্র। শ্বেতা তিওয়ারির জন্য এই কথা খুবই খাটে। শ্বেতার বয়স এখন ৪৫। কিন্তু অভিনেত্রীর সৌন্দর্যে কোনও প্রভাব ফেলেনি এই সংখ্যা। তবে এই সৌন্দর্যের নেপথ্যে নাকি রয়েছে মোগল শাসকদের অবদান! নিজেই জানান শ্বেতা।

শ্বেতার রোজকার খাওয়াদাওয়া নিয়ে তাঁর অনুরাগীদের আগ্রহের শেষ নেই। শ্বেতা নাকি এক বিশেষ ধরনের খিচুড়ি খান। সেই খিচুড়ি একসময় মোগলদের খুব পছন্দের ছিল। এই খিচুড়ি নানা রকমের সবজি দিয়ে তৈরি হয়। স্যুপ-এর মতো করে এই বিশেষ খিচুড়ি খেতে পছন্দ করেন শ্বেতা।

চাল ও মুগ ডালের সঙ্গে কড়াইশুটি, আলু ও গাজরের মতো সবজি থাকে এই খিচুড়িতে। কাঁচা হলুদ, নুন, জিরে দিয়ে তৈরি করা হয়। সেই সঙ্গে স্বাদ আনার জন্য আদা ও কাঁচা লঙ্কা ও সামান্য ঘি দেওয়া হয়। হালকা আঁচে রাঁধা হয় এই খিচুড়ি, যাতে খুব শুকনো না হয়ে যায়। এই খিচুড়ি নাকি খুবই প্রোটিন সমৃদ্ধ জানিয়েছিলেন শ্বেতা নিজেই।

খিচুড়ি খাবারটাই ভারতে অত্যন্ত প্রাচীন। খিচুড়ির বয়স নাকি ৩৫০০, জানান বিশেষজ্ঞেরা। মোগল সম্রাট আকবর ও তাঁর পুত্র জাহাঙ্গিরও নাকি খিচুড়ি খেতে খুবই ভালবাসতেন। প্রাচীন ভারতের কিছু খাবার থেকেই নাকি মোগলদের খাবার অনুপ্রাণিত হয়েছে বলেও জানান সেই বিশেষজ্ঞেরা।

সেই ২০০১ সালে ‘কসৌটি জিন্দগি কি’ দিয়ে যাত্রা শুরু করে এখনও তিনি হিন্দি ধারাবাহিকের পর্দায় জাঁকিয়ে রয়েছেন। ‘খতরোঁ কে খিলাড়ি’র মতো প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। এমনকি ‘বিগ বস‌’-এর মতো অনুষ্ঠান জেতার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। শ্বেতার কন্যা পলক তিওয়ারিও কয়েক বছর হল বলিউডে পা রেখেছেন। অনুরাগীদের মত, মা ও মেয়েকে অনায়াসে দুই বোন বলে চালিয়ে দেওয়া যায়।

শ্বেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর সুস্থ সবল থাকার মন্ত্র একটাই। যা-ই হয়ে যাক না কেন, তিনি শরীরচর্চা বন্ধ করেন না। সারাদিনে ১৫ মিনিট হলেও তিনি হাঁটেন বা শরীরচর্চা করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ