ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

৪৫-এও সুন্দর থাকার পিছনে রয়েছে মোগলদের ‘অবদান’?

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৭:২০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৭:২০:২২ অপরাহ্ন
৪৫-এও সুন্দর থাকার পিছনে রয়েছে মোগলদের ‘অবদান’? ৪৫-এও সুন্দর থাকার পিছনে রয়েছে মোগলদের ‘অবদান’?
বয়স সংখ্যা মাত্র। শ্বেতা তিওয়ারির জন্য এই কথা খুবই খাটে। শ্বেতার বয়স এখন ৪৫। কিন্তু অভিনেত্রীর সৌন্দর্যে কোনও প্রভাব ফেলেনি এই সংখ্যা। তবে এই সৌন্দর্যের নেপথ্যে নাকি রয়েছে মোগল শাসকদের অবদান! নিজেই জানান শ্বেতা।

শ্বেতার রোজকার খাওয়াদাওয়া নিয়ে তাঁর অনুরাগীদের আগ্রহের শেষ নেই। শ্বেতা নাকি এক বিশেষ ধরনের খিচুড়ি খান। সেই খিচুড়ি একসময় মোগলদের খুব পছন্দের ছিল। এই খিচুড়ি নানা রকমের সবজি দিয়ে তৈরি হয়। স্যুপ-এর মতো করে এই বিশেষ খিচুড়ি খেতে পছন্দ করেন শ্বেতা।

চাল ও মুগ ডালের সঙ্গে কড়াইশুটি, আলু ও গাজরের মতো সবজি থাকে এই খিচুড়িতে। কাঁচা হলুদ, নুন, জিরে দিয়ে তৈরি করা হয়। সেই সঙ্গে স্বাদ আনার জন্য আদা ও কাঁচা লঙ্কা ও সামান্য ঘি দেওয়া হয়। হালকা আঁচে রাঁধা হয় এই খিচুড়ি, যাতে খুব শুকনো না হয়ে যায়। এই খিচুড়ি নাকি খুবই প্রোটিন সমৃদ্ধ জানিয়েছিলেন শ্বেতা নিজেই।

খিচুড়ি খাবারটাই ভারতে অত্যন্ত প্রাচীন। খিচুড়ির বয়স নাকি ৩৫০০, জানান বিশেষজ্ঞেরা। মোগল সম্রাট আকবর ও তাঁর পুত্র জাহাঙ্গিরও নাকি খিচুড়ি খেতে খুবই ভালবাসতেন। প্রাচীন ভারতের কিছু খাবার থেকেই নাকি মোগলদের খাবার অনুপ্রাণিত হয়েছে বলেও জানান সেই বিশেষজ্ঞেরা।

সেই ২০০১ সালে ‘কসৌটি জিন্দগি কি’ দিয়ে যাত্রা শুরু করে এখনও তিনি হিন্দি ধারাবাহিকের পর্দায় জাঁকিয়ে রয়েছেন। ‘খতরোঁ কে খিলাড়ি’র মতো প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। এমনকি ‘বিগ বস‌’-এর মতো অনুষ্ঠান জেতার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। শ্বেতার কন্যা পলক তিওয়ারিও কয়েক বছর হল বলিউডে পা রেখেছেন। অনুরাগীদের মত, মা ও মেয়েকে অনায়াসে দুই বোন বলে চালিয়ে দেওয়া যায়।

শ্বেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর সুস্থ সবল থাকার মন্ত্র একটাই। যা-ই হয়ে যাক না কেন, তিনি শরীরচর্চা বন্ধ করেন না। সারাদিনে ১৫ মিনিট হলেও তিনি হাঁটেন বা শরীরচর্চা করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার