ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী এমপি ফারুকের মার্কেটে আগুন

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৮:১৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৮:১৫:৪১ অপরাহ্ন
রাজশাহী এমপি ফারুকের মার্কেটে আগুন রাজশাহী এমপি ফারুকের মার্কেটে আগুন
 

রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন থিম ওমর প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের সপ্তম তলায় ফুডকোটের একটি রেস্তোরাঁর কিচেন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

অন্য ফ্লোরে আগুন ছড়িয়ে না পড়লেও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে আগুন নেভাতে। এদিকে আগুনের ধোয়ায় ভেতরে আটকা পড়া তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ তিনজন হলেন- ভবনের নিরাপত্তা প্রহরী মো. রনি (২৫) ও মো. হাসিব (২২) এবং নগরের ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা মো. বাপ্পি (৪২)। তারা হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, ফুড প্যালেস নামের একটি রেস্তোরাঁর কিচেন থেকে আগুনের সূত্রপাত। আগুন অন্য ফ্লোরে না ছড়ালেও ধোয়ার কারণে নেভাতে বেগ পেতে হয়েছে। সদর স্টেশন ও বিশ্ববিদ্যালয় স্টেশনের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।

 

তিনি বলেন, ‘ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত মার্কেট, সপ্তম তলায় ফুডকোট। আর অষ্টম থেকে দশম তলা অ্যাপার্টমেন্ট। আগুন ছড়িয়ে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হতো। রেস্তোরাঁর অব্যবস্থাপনার কারণে আগুনের ঘটনাটি ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।’


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩